দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কীর্তি চক্র পাচ্ছেন মেজর মঞ্জিত ও নায়েক দিলবর খান

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জীবনের ঝুঁকি নিয়েও জঙ্গিদের কব্জা থেকে বাঁচিয়ে এনেছিলেন নিরীহ নাগরিকদের। আর ওই সাহসিকতার জন্য কীর্তি চক্র পুরস্কার পাচ্ছেন ভারতীয় সেনার পঞ্জাব রেজিমেন্টের মেজর মঞ্জিত। মরণোত্তর কীর্তি চক্র পুরস্কার পাচ্ছেন ভারতীয় সেনার আর্টিলারি রেজিমেন্টের নায়েক দিলবর খান। আজ শনিবার (২৫ জানুয়ারি) প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে।

রাত পোহালেই ২৬ জনুয়ারি। দেশের ৭৬তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন বাহিনীর জন্য ৯৩টি বীরত্বপূর্ণ পুরষ্কার অনুমোদন করেছেন। তার মধ্যে রয়েছে দুটি কীর্তি চক্র এবং ১৪ টি শৌর্য চক্র রয়েছে। এছাড়া একটি ওয়ান বার টু সেনা মেডেল, ৬৬টি সেনা মেডেল, ২টি নৌসেনা মেডেল ও ৮টি বায়ু সেনা মেডেল রয়েছে। এছাড়াও সশস্ত্র বাহিনী ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মীদের বিভিন্ন পর্যায়ের ৩০৫টি পদক দেওয়া হয়েছে। তার মধ্যে ৩০ জনকে পরম বিশিষ্ট সেবা পদক, ৫ জনকে উত্তম যুদ্ধ সেবা পদক, ৫৭ জনকে অতি বিশিষ্ট সেবা পদক এবং ১০ জনকে যুদ্ধ সেবা পদকে ভূষিত করা হচ্ছে। ১৫ জনকে বায়ু সেনা পদক ও ১৩২ জনকে বিশিষ্ট সেবা পদকে ভূষিত করা হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, কীর্তি চক্র পাওয়া মেজর মঞ্জিত ভারতীয় সেনার ২২ রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত। গত বছরের এপ্রিল মাসে গোপন সূত্রে খবর পেয়ে সোপিয়ান জেলায় লুকিয়ে থাকা জঙ্গিদের নিকেশ করার পাশাপাশি জঙ্গিদের হাতে বন্দি থাকা নিরীহ নাগরিকদের সুরক্ষিতভাবেই উদ্ধার করেছিলেন। মরণোত্তর কীর্তি চক্রে ভূষিত করা হয়েছে রাষ্ট্রীয় রাইফেলসের ২৮ ব্যাটেলিয়নের নায়েক দিলবর খানকে। গত বছরের ২৩ জুলাই রাত ১১টা বেজে ৫০ মিনিটে এক জঙ্গি ডেরায় ঢুকে পাকিস্তানি এক জঙ্গিকে নিকেশ করেছিলেন। জীবনের কোনও পরোয়াই করেননি। জঙ্গিদের সঙ্গে লড়তে গিয়ে প্রাণ হারাতে হয়েছিল তাঁকে।

Published by:

Share Link:

More Releted News:

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ