বিতর্ক অতীত! আইনজীবীর গলায় মালা পরালেন অভিনেতা জয় মুখোপাধ্যায়

তবে অতীতের সবকিছু ভুলে গত কয়েক বছর ধরেই টলিউডে প্রত্যাবর্তনের চেষ্টা করছেন জয় মুখোপাধ্যায়। আর তার মাঝেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেতা। চুপিসাড়ে বিয়ে করে ফেললেন। পাত্রী অলিভিয়া ভট্টাচার্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে একের পর এক খুশির খবর। দিন কয়েক আগেই সাতপাকে বাঁধা পড়েছেন টলিউডের মিষ্টি জুটি শ1বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। এর রেশ কাটতে না কাটতে আবারও টলিউডে বিয়ের সানাই। বিয়ে করলেন অভিনেতা জয় মুখোপাধ্যায়। অতীতে একাধিকবার বিতর্কের জন্যে শিরোনাম হয়েছেন তিনি। কখনও সহকর্মীর সঙ্গে কুৎসিত আচরণের জন্যে ধারাবাহিক থেকে বাদ পড়েছেন তিনি। আবার কখনও প্রেমিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, ‘রগচটা মেজাজে’র জন্য একবার গ্রেফতারও হয়েছিলেন অভিনেতা।

তবে অতীতের সবকিছু ভুলে গত কয়েক বছর ধরেই টলিউডে প্রত্যাবর্তনের চেষ্টা করছেন জয় মুখোপাধ্যায়। আর তার মাঝেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেতা। চুপিসাড়ে বিয়ে করে ফেললেন। পাত্রী অলিভিয়া ভট্টাচার্য। শনিবার (২৫ জানুয়ারি) বারাসতের একটি ব্যাঙ্কোয়েটে বসেছিল জয়ের বিয়ের আসর। রাতে অভিনেতার বিয়ের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনুরাগীদের শুভেচ্ছার বন্যা বইয়ে গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে, অভিনেতা সাদা পঞ্জাবি, লাল চিকনের ধুতিতে সেজেছেন।আর তাঁর স্ত্রী অলিভিয়ার পরনে লাল বেনারসি। এদিন গোধূলি লগ্নে সাতপাকে বাঁধা পড়েছেন জয়-অলিভিয়া। তবে পাত্রী ইন্ডাস্ট্রির কেউ নন।

 

জেলা আদালতের বিচারক তিনি। বর্তমানে মেদিনীপুরে কর্মরত। তবে পরিবারের পছন্দেই অলিভিয়ার গলায় মালা পরালেন জয়। পাকা দেখা করেই বিয়ে হয়েছে তাঁদের। রবিবার সন্ধ্যায় উত্তরপাড়ায় তাঁদের রিসেপশন হবে। যাই হোক, অভিনেতার বিয়ের কথা কেউ জানতেন না। অভিনেতার ইন্ডাস্ট্রির বন্ধুরাও জানতেন না। তবে বিয়ের ছবি ভাইরাল হতেই অভিনেতার সহকর্মীরা ফোনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। সিরিয়ালের সুবাদে জয় টেলিভিশন দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়, কিন্তু বিতর্কের পর থেকে তাঁর কেরিয়ার নিম্নগামী হয়ে পড়েছে। তাই বছর খানেক ধরেই তিনি টলিউডে প্রত্যাবর্তনের চেষ্টা করছেন। সম্প্রতী শ্রী দুর্গা সিনেমার শুটিংও সেরেছেন জয়। এবার বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জয় মুখোপাধ্যায়।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা