শ্বাসরোধ করে খুন, মহিলার লাশ স্যুটকেসের ভেতরে রেখে আগুন, দিল্লিতে গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি : দিল্লির গাজিপুরে এক মহিলার দগ্ধ দেহ উদ্ধার করা হয় স্যুটকেসের ভেতর থেকে। এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। সিসিটিভি ফুটেজে গাড়ির নম্বর দেখে অভিযুক্তদের আটক করে পুলিশ। এই নৃশংস ঘটনায় গ্রেফতার ২। এক অভিযুক্তের নাম অমিত তিওয়ারি, অপর একজন হল তারই সহযোগী। তবে কি কারণে ওই মহিলাকে খুন করা হয়েছে তা এখনও জানা যায় নি।

পুলিশ জানিয়েছে, ওই মহিলাকে প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয়। এরপর লাশ গুম করার জন্য স্যুটকেসের ভেতরে দুমড়ে মুচড়ে ঢোকানো হয়। এরপর আগুন ধরিয়ে দেওয়া হয়। তদন্তে নেমে পুলিশ আরও জানায়,২৫ জানুয়ারি অভিযুক্তরা ওই মহিলাকে খোদা কলোনির বাড়িতে শ্বাসরোধ করে খুন করে। এরপর তারা দুজন স্যুটকেসে ভরে ওই মহিলার মৃতদেহ নিয়ে আসে গাজীপুরে। সেখানেই গাড়ি থেকে স্যুটকেস নামিয়ে আগুন ধরিয়ে দেয় তারা। অভিযুক্ত অমিতের বন্ধু খোদা কলোনিতে থাকতেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই খুনের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা নিয়েও তদন্ত শুরু হয়ে গিয়েছে।

উল্লেখ্য, স্যুটকেসে করে লাশ গুম করা এটাই প্রথম নয়। এর আগেও গত অগাস্টে মুম্বই থেকে এমন হাড়হিম ঘটনা সামনে এসেছিল। দুজন মূক ও বধির বন্ধু মিলে তৃতীয় বন্ধুকে খুন করে স্যুটকেসের ভেতরে ভরে রেখে দেয়। এরপরই লাশ গুম করার সময় ধরা পড়ে যায়।  

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক