বিকাশ ভবন অভিযান ঘিরে এসএফআইয়ের সঙ্গে পুলিশের তুমুল খণ্ডযুদ্ধ, রাস্তা অবরোধ, লাঠি চার্জ

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার দুপুরে সল্টলেকে বিকাশ ভবন অভিযানকে ঘিরে তুলকালাম কান্ড। এসএফআইয়ের ডাকে বেকারদের চাকরির দাবিতে বিকাশ ভবন অভিযানকে ঘিরে তুমুল খন্ড যুদ্ধ হয় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এসে ভাই কর্মীদের গ্রেপ্তার করলে বেধে যায় পুলিশের সঙ্গে সংঘর্ষ। ক্ষুব্ধ এসএফআই কর্মীরা চাষভবনের সামনে সল্টলেকের একাধিক রাস্তা অবরোধ করে বসে পড়ে। তাদের হঠাৎ গেলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়। এরপর পুলিশ অনুরোধ কারীদের হটাতে লাঠি নিয়ে ধেয়ে যায়। শুরু হয় লাঠিচার্জ। বেশ কয়েকজন এসপি কর্মী আহত হন। ঘটনাস্থলে বিধান নগর কমিশনারেটের পুলিশের আধিকারিকরা raf বাহিনী নিয়ে পৌঁছন। সল্টলেকে বিকাশ ভবন ও তার পার্শ্ববর্তী এলাকায় স্বাভাবিক যান চলাচল স্তব্ধ হয়ে যায়।

এরপর পুলিশ অবরোধকারীদের হঠাৎে গেলে শুরু হয় সংঘর্ষ। চারদিকে পুলিশের রেলিং গার্ড ফেলে দিতে শুরু করেন বিক্ষোভকারীরা। শুরু হয় পুলিশের সঙ্গে তুমুল হই হট্টগোল। Raf বাহিনী ধেয়ে লাঠি নিয়ে পরিস্থিতি সামাল দিতে। পুলিশের গাড়ির সামনে বনেট এর ওপর উঠে এসে পায়ের মহিলা কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকে। এসে পায়ে মহিলা কর্মীরা অভিযোগ করেন পুরুষ পুলিশরা তাদের গায়ে হাত দিয়েছে। একে কেন্দ্র করে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হতে শুরু করে। বিকাশ ভবন ও তার আশেপাশের সমস্ত অফিসের মেনগেটে তালা দিয়ে দেওয়া হয়। দৌড়াদৌড়িতে বেশ কয়েকজন পুলিশ কর্মী ও এস এম আই কর্মীরা পড়ে গিয়ে আহত হন। বিক্ষোভকারীরা পুলিশের বেশ কয়েকটি ব্যারিকেড ভেঙ্গে দেয়। ফলে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। এ তরুণ দীর্ঘক্ষণ এদিন সল্টলেকে বিকাশ ভবন ও তার পার্শ্ববর্তী এলাকায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনার স্থল থেকে একাধিক এসএফআই কর্মীদের গ্রেপ্তার করে নিয়ে যায় প্রিজন ভ্যানে করে। গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় এসএফআই মহিলা পুলিশ কর্মীরা বারবার বাধা সৃষ্টি করে। মহিলা পুলিশ কর্মীদের সঙ্গেও sfi এর মহিলা সমর্থকও কর্মীদের সংঘর্ষ বাঁধে।

এসএফআই-এর পক্ষ থেকে অভিযোগ করা হয় বেকারত্বের অভিযোগ তুলে বিকাশ ভবনে তাদের শান্তিপূর্ণ ডেপুটেশন ছিল কিন্তু ব্যারিকেড পুলিশকর্মীরা নিজেরা ভেঙে উত্তেজনা সৃষ্টি করে তাদের আন্দোলন ভেস্তে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। তাতেই অশান্ত পরিবেশ সৃষ্টি হয়। এই দায় পুলিশের। পাল্টা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে একাধিক বা বিক্ষোভকারীদের শান্ত হতে বলল তারা প্রথম থেকেই অশান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চালায়। শুধু তাই নয় নানাভাবে পুলিশ কর্মীদের হেনস্থা করে ও তাদের আক্রমণ করে। বাধ্য হয়ে বিধাননগর পুলিশ কমিশনারের বল প্রয়োগ করে বিক্ষোভকারীদের হটাতে এবং তাদের গ্রেপ্তার করতে এগিয়ে আসে।

বিক্ষোভকারীদেরমূলত দাবি ছিল, ড্রপ আউট দের ক্লাসে ফেরাতে বিশেষ অর্থনৈতিক বরাদ্দ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা গুলি পরিকাঠামো গত উন্নয়নের ব্যয় বরাদ্দ বৃদ্ধি।শিক্ষক এবং ছাত্রদের অনুপাতে ভারসাম্য সমস্ত স্তরে দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগ।প্রতিটি ক্যাম্পাসে ফ্রি ইন্টারনেট জন চাই দুর্নীতিমুক্ত ট্যাব মিড ডে মিল কমপোজিট গ্রান্ট এর টাকা এবং কম খরচে শিক্ষা সামগ্রী।পাশাপাশি যৌন হেনস্তার রুখতে চাই প্রতিটি স্কুল মাদ্রাসাগুলোতে পকসো কমিটি। কলেজ এবং বিশ্ববিদ্যালয় লিঙ্গ সচেতনতা সম্পর্কিত ইতিবাচক পদক্ষেপ। ক্যাম্পাসে নিরাপত্তা স্বাধীনতা গণতন্ত্র সুনিশ্চিত করতে অবিলম্বে প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অবাক ছাত্র সংসদ নির্বাচন। এই সমস্ত কিছু দাবিদাওয়া নিয়ে বিকাশ ভবন অভিযান সিপিএমের ছাত্র সংগঠন এস এফ আই এর নেতৃত্বে ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের