মালদহের পরে নৈহাটি, পিকনিকে শূন্যে গুলি ছুড়ে আনন্দের প্রকাশ, ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি, নৈহাটি: মালদায় ভলিবল প্রতিযোগিতায় শূন্যে গুলি ছুড়ে বিতর্ক সৃষ্টি হয়। সেই ঘটনার পর আবার আরো একটি ঘটনার পুনরাবৃত্তি ঘটল।শুন্যে গুলি ছুড়ে(Firing) পিকনিকে আনন্দ উপভোগ করা হল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটির শিবদাসপুর থানা এলাকায় ভবাগাছিতে। গুলির আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এরপর শিবদাসপুর থানার পুলিশ গ্রেফতার করে দু’জনকে।অভিযুক্তদের নাম সুরোজিত হালদার(Surojit Haldar) এবং প্রদীপ বর্মন(Pradip Barman)।

পুলিশ ধৃতদেরকে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে সোমবার পেশ করে।পুলিশের জেরায় অভিযুক্তরা জানান ,নিছক মজার জন্যই তারা গুলি ছুড়েছে।পুলিশ পিকনিকের স্পটে যে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়া হয়েছে সেই 7mm পিস্তল টি উদ্ধার করেছে। স্থানীয় বাসিন্দারা জানান যে পিকনিকের স্পটে এই ঘটনা ঘটেছে সেখানে এই ডিসেম্বর মাস ও জানুয়ারি মাসে যারা পিকনিক করতে আসেন তারা অধিকাংশ মদ পান করেন এবং গাঁজা ও অন্যান্য মাদক সেবন করে ছেলে ও মেয়েরা জোরে ডিজে(DJ) বাজিয়ে নাচ গান করেন। একে কেন্দ্র করে প্রায়ই মারামারির ঘটনা ঘটে। কিন্তু এই প্রথম পিকনিকের আনন্দে শূন্যে গুলি ছোড়ার ঘটনা ঘটল সেখানে।

এই পিকনিক স্পটের(Picnic Spot) পাশেই একটি স্কুল রয়েছে। নৈহাটি স্টেশন(Naihati Station) থেকে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তার পাশে এই পিকনিক স্পট। তাই অনুগ্রহ করে প্রশাসন কড়া ব্যবস্থা নিক। এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে ওই দুই যুবক পেল তার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে মালদায় ভলিবল প্রতিযোগিতায় গুলি ছোড়ার ঘটনায় যাদের ছবি প্রকাশ্যে এসেছে তাদের নোটিশ শিশু করেছে মালদা জেলা পুলিশ। তাদের সূত্র ধরেই এই বন্দুক গুলি কাদের নামে লাইসেন্স করা রয়েছে সেই তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের