গায়ে কেরোসিন তেল ঢেলে দিলেন, আবেগী হয়ে ধরালেন সিগারেট, এ কী হাল কৃতি স্যাননের?

এরপর আবেগপ্রবণ কৃতিকে এক কোণে বসে সিগারেট জ্বালাতে দেখা যায়, যা দৃশ্যটির তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। ধনুশ নিজেই তাঁর ইনস্টাগ্রামে ছবিটির টিজার শেয়ার করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গায়ে কেরোসিন তেল ঢেলে দিলেন, আবেগী হয়ে ধরালেন সিগারেট, হঠাৎ কী হল কৃতি স্যাননের? না না ঘাবড়ানোর কিছু নেই! সবটাই ছবির স্বার্থে। দক্ষিণী ছবি ‘আদিপুরুষ’-এ সুপারস্টার প্রভাসের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী কৃতি স্যানন। এবার তামিল সুপারস্টার ধনুশের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউড ডিভা কৃতি স্যানন। ধনুশের আসন্ন ছবি ‘তেরে ইশক মে’-তে ধনুশের নায়িকা হচ্ছেন কৃতি স্যানন। আজ ছবির নতুন টিজার মুক্তি পেয়েছে। যাতে অভিনেত্রীর প্রথম লুক সামনে এসেছে। তবে কৃতির প্রথম লুক দেখেই চমকে গিয়েছেন ভক্তরা। টিজারে কৃতি স্যাননকে নিজের উপর ক্যারোসিন তেল ঢেলে সিগারেট জ্বালাতে দেখা গিয়েছে। বোঝাই যাচ্ছে, তাঁর চরিত্রটি বিশৃঙ্খল। এবং আকর্ষণীয়।

তবে ছবিটি ২০১৩ সালের ‘রঞ্ঝনা’-র ফ্র্যাঞ্চাইজি হতে পারে। যেখানে ধনুশের সঙ্গে জুটি বেঁধেছিলেন সোনম কাপুর। তবে এবার ‘তেরে ইশক মে’-তে ধনুশের সঙ্গে জুটি বাঁধছেন কৃতি স্যানন। ছবির ১ মিনিট ১৯ সেকেন্ডের টিজারে দেখা যাচ্ছে, কৃতির চরিত্রের নাম মুক্তি। তিনি নিজেকে আগুন দেওয়ার জন্য প্রস্তুত, সঙ্গে সঙ্গেই নিজের গায়ে কেরোসিন ঢেলে দেন। তৎক্ষণাৎ বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। এরপর আবেগপ্রবণ কৃতিকে এক কোণে বসে সিগারেট জ্বালাতে দেখা যায়, যা দৃশ্যটির তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। ধনুশ নিজেই তাঁর ইনস্টাগ্রামে ছবিটির টিজার শেয়ার করেছেন। এবং কৃতিকে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।

 

 

View this post on Instagram

 

A post shared by Dhanush (@dhanushkraja)

ছবিটি প্রযোজনা করেছেন আনন্দ এল রাই, হিমাংশু শর্মা, ভূষণ কুমার এবং কৃষাণ কুমার। এবং পরিচালনা করছেন আনন্দ এল রাই। ছবিটির সংগীত পরিচালনা করছেন এ আর রহমান। ছবিটির শুটিং এখনও শেষ হয়নি। ২৮ নভেম্বর হিন্দি এবং তামিল ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে তেরে ইশক মে’।কাজের ফ্রন্টে, কৃতিকে শেষ দেখা গিয়েছিল দো পট্টিতে, যেখানে তিনি তাঁর ব্যানার, ব্লু বাটারফ্লাই ফিল্মসের অধীনে প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। এতে আরও অভিনয় করেছেন কাজল এবং শাহির শেখ।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক