Loading live market data...
Loading active stocks...
Connecting...

শান্তিপুর হাসপাতালে বিনা চিকিৎসায় সদ্যোজাত শিশুর মৃত্যুর অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: এবার বিনা চিকিৎসায় সদ্যজাত শিশু মৃত্যুর অভিযোগ নদিয়ার শান্তিপুর হাসপাতালে।ঘটনায় ক্ষোভ প্রকাশ মৃত শিশুর পরিবারের। হাসপাতালের কর্তব্যরতো ডাক্তার এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পরিবারের মানুষজন। জানা যায়, নদিয়ার শান্তিপুর থানার(Shantipur P.S.) বড় কুলিয়া এলাকার বাসিন্দা অর্পিতা সরকারকে গর্ভবতী অবস্থায় বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ শান্তিপুর হাসপাতালে(Shantipur Hospital) ভর্তি করে তার পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষ জানান সিজার করতে হলে অন্যত্র স্থানান্তরিত করতে হবে সেই কথায় মেনে নিয়েছিলেন রোগীর পরিবার।

তবে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাত আটটার সময় প্রথম রোগীকে দেখতে যান এরপর ডাক্তারবাবু আর সেখানে যায় না। এরপর শুক্রবার সকাল থেকে ওই রোগীর পেটে ব্যথা শুরু হলে নার্সরাই তাকে লেবার রুমে নিয়ে যায় পরবর্তীতে ডাক্তারের অনুপস্থিতিতেই নার্সদের হাতেই বাচ্চা প্রসব হয় এবং বাচ্চার অবস্থা খারাপ হলে তাকে স্যালাইন দিয়ে রেখে দেয়া হয় বলে অভিযোগ পরবর্তীতে ডাক্তারকে বিষয়টি জানালে ডাক্তার দুপুর দুটোর সময় এসে জানায় বাচ্চাটি মারা গেছে। এর পরেই ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবার। তারা জানাচ্ছেন অজ্ঞানের ডাক্তার না থাকার কারণে অন্যত্র স্থানান্তরের কথা বলা হয়েছিল হাসপাতালে তরফে।

কিন্তু বাচ্চার অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও হাসপাতাল কোনরকম প্রতিক্রিয়া দেয়নি। পরবর্তীতে বাচ্চা মৃত্যুর পর তারা জানায় বাচ্চার মৃত্যু ঘটেছে। এরপরে কর্তব্যরত চিকিৎসক ডক্টর অমিত বরণ মন্ডল এবং সবুজ বরণ বিশ্বাস নামে ডাক্তারের নামে শান্তিপুর থানার লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান মৃত বাচ্চার পরিবারের লোকজন অপরদিকে মৃত বাচ্চার বাবাও ডাক্তারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে বাচ্চাটির ময়নাতদন্তের জন্য মৃতদেহ রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের