ফেরারি-ল্যাম্বারগিনিকে চ্যালেঞ্জ জানাতে চলতি মাসেই আসছে ৬ কোটির এই দুর্দান্ত গাড়ি

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : শীর্ষস্থানীয় বিলাসবহুল স্পোর্ট ট্যুরিং গাড়ি নির্মাণকারী সংস্থা Aston Martin চলতি মাসেই (ফেব্রুয়রি) তাদের বহুল জনপ্রিয় গাড়ি  Vanquish লঞ্চ করতে চলেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, দীর্ঘ  ছয় বছর পর Vanquish মডেলটিকে পুনরায় বাজারে আনছে, যা নতুন ৫.২-লিটার টুইন-টার্বো V12 ইঞ্জিন দ্বারা চালিত। এই গাড়িটিতে উপস্থিত শক্তিশালী ইঞ্জিনটি ৮৩৫ হর্সপাওয়ার এবং ১,০০০Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম, যা এটিকে অ্যাস্টন মার্টিনের অন্যতম দ্রুততম গাড়িতে পরিণত করেছে। পূর্ববর্তী ভ্যানটেজ মডেলের তুলনায়, ভ্যানকুইশ অতিরিক্ত ১৭০ হর্সপাওয়ার এবং ২০০Nm টর্ক প্রদান করে। এর ০-১০০ কিমি/ঘন্টা গতি তোলার সময় মাত্র ৩.২ সেকেন্ড, যা ভ্যানটেজের চেয়ে ০.৩ সেকেন্ড দ্রুত। গাড়িটি সর্বোচ্চ ৩৪৫ কিমি/ঘন্টা গতিবেগ অর্জন করতে সক্ষম।

আধুনিক ডিজাইন

নতুন অ্যাস্টন মার্টিন Vanquish-এর হেডলাইট ও গ্রিল ডিজাইন বিখ্যাত DB12 মডেল থেকে অনুপ্রাণিত। এর বড় এয়ার ভেন্ট সহ বোনেট ও পিছনে চারটি এক্সহস্ট গাড়িটিকে আরও স্পোর্টি লুক প্রদান করে। গাড়ির উল্লম্বভাবে সাজানো LED টেইল-লাইট বিশেষ আকর্ষণ তৈরি করেছে, যাতে সিঁড়ির মতো ধাপ ধাপ ডিজাইন দেখা যায়।

অভ্যন্তরীণ বিলাসিতা ও প্রযুক্তি

গাড়ির অভ্যন্তরে বিলাসিতার সাথে আধুনিক প্রযুক্তির এক চমৎকার সমন্বয় ঘটানো হয়েছে। নতুন ১০.২৫-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, এবং ১,১৭০ ওয়াটের ১৫-স্পিকার বিশিষ্ট Bowers & Wilkins অডিও সিস্টেম গাড়ির বিলাসবহুল অভিজ্ঞতাকে আরও উন্নত করেছে। অ্যাস্টন মার্টিন ভ্যানকুইশের অন্যান্য বিলাসবহুল বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ওয়্যারলেস ফোন চার্জিং, প্যানোরামিক সানরুফ, এবং উন্নত ADAS (Advanced Driver Assistance System) নিরাপত্তা ফিচার।

মূল্য

বিলাসিতা, উচ্চ কার্যক্ষমতা এবং অত্যাধুনিক প্রযুক্তির কারণে ভারতীয় বাজারে অ্যাস্টন মার্টিন ভ্যানকুইশ-এর দাম ৬ কোটি টাকা (এক্স-শোরুম) বা তারও বেশি হতে পারে।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের