ভয়ঙ্কর দুর্ঘটনা গুজরাতে! ৩৫ ফুট গভীর খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস, নিহত ৭

৫০ জন তীর্থযাত্রী নিয়ে বাস পড়ল গভীর খাদে। নিহত ৭ জন তীর্থযাত্রী। গুরুতর আহত হয়েছেন ১৭ জন তীর্থযাত্রী। এখনও চলছে উদ্ধারকার্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়ঙ্কর দুর্ঘটনা গুজরাতে। ৫০ জন তীর্থযাত্রী নিয়ে বাস পড়ল গভীর খাদে। নিহত ৭ জন তীর্থযাত্রী। গুরুতর আহত হয়েছেন ১৭ জন তীর্থযাত্রী। এখনও চলছে উদ্ধারকার্য। পুলিশ জানিয়েছে, রবিবার (২ ফেব্রুয়ারি) ভোর ৪.১৫ টা নাগাদ গুজরাতের ডাং জেলায় সাপুতারা হিল স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। তীর্থযাত্রীদের বহনকারী একটি প্রাইভেট বাস গভীর খাদে পড়ে যাওয়ার পরে ৭ জন নিহত হয়েছেন এবং ১৭ জন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে, তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছন। এবং বাসে আটকে পড়া আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আর নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তথ্যানুযায়ী, ৫০ জন তীর্থযাত্রীদের নিয়ে বাসটি মহারাষ্ট্রের ত্রিম্বকেশ্বর থেকে মধ্যপ্রদেশের গুনা যাচ্ছিল। তখনই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে। রবিবার ভোর ৪টে নাগাদ সাপুতারা ঘাট সড়কে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনা এতটাই ভয়ানক ছিল যে বাসের ভিতর থেকে সবাই চিৎকার শুরু করেন। পুলিশ জানিয়েছে, চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি ৩৫ ফুট গভীর খাদে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ ৭ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন অনেকে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় বাসটিকে উদ্ধার করা হয়েছে। নিহত তিনজনের মধ্যে রয়েছে দুই মহিলা এবং পাঁচজন পুরুষ।

এ বিষয়ে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “সাতজন তীর্থযাত্রী মারা গিয়েছেন। ১৭ জন গুরুতর আহত হয়েছেন। তাদের আহওয়াতে একটি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্য কয়েকজন সামান্য আহত হয়েছেন। উদ্ধার অভিযান প্রায় শেষ। তীর্থযাত্রীরা মধ্যপ্রদেশের গুনা, শিবপুরি এবং অশোক নগর জেলার বাসিন্দা।” উল্লেখ্য, গত শুক্রবারও গভীর রাতে হরিয়ানার ফতেহাবাদে একটি খালে ১৪ জনকে বহনকারী একটি ক্রুজার ডুবে যাওয়ার পরে কমপক্ষে ছয়জন মারা গিয়েছেন, বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন। তাঁরা পঞ্জাবের একটি বিয়েবাড়ি থেকে ফিরছিলেন।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে