চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুলিশ কমিশনার বদল হতেই নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটিতে প্রকাশ্যে খুন করা হয় তৃণমূল কর্মী কর্মী সন্তোষ যাদবকে । এরপরেই তড়িঘড়ি  বদল করা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারকে ।  অলোক রাজোরিয়ার জায়গায় দ্বিতীয় বার ব্যারাকপুরের পুলিশ কমিশনার হয়েছেন অজয় ঠাকুর। তিনি দায়িত্ব নেওয়ার পরেই  নৈহাটির তৃণমূল কর্মী খুনের ঘটনায়  গ্রেপ্তার করা হল একজনকে । ধৃত হলেন অক্ষয় গণ। সেইসঙ্গে আটক হলেন চারজন । 

 রাতভোর তল্লাশি চালিয়ে পুলিশ এখন  মূল অভিযুক্তদের ধরতে পারেনি বলে খবর। তবে  যাঁদের আটক করা হয়েছে, তাঁদের সঙ্গে সন্তোষ-খুনের সম্পর্ক রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । জানা গিয়েছে ,  ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করা হবে ব্যারাকপুর আদালতে। অক্ষয়কে হেফাজতে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ । 

উল্লেখ্য, শুক্রবার ( ৩১ জানুয়ারি)  নৈহাটিতে টোটো করে যাওয়ার সময় ইট দিয়ে থেঁতলে আধমরা করা হয় তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে। আর তাতে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি । এই ঘটনার পরই ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক অভিযোগ করেন, খুনের নেপথ্যে প্রাক্তন সাংসদ অর্জুন সিংহের ঘনিষ্ঠদের হাত রয়েছে।  আর সেই অভিযোগ মানতে নারাজ অর্জুন সিংহ । একথায় বলা যায়, দুই দলের মধ্যে  চলে দীর্ঘ বাকযুদ্ধ । শনিবার সন্ধ্যায় অলোক রাজোরিয়ার জায়গায় অজয় ঠাকুরকে করা হয় ব্যারাকপুরের পুলিশ কমিশনার । দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার হন এক অভিযুক্ত । সেইসঙ্গে আটক করা হয়  চারজনকে । 

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ