সমকামী ডেটে গিয়ে প্রতারণার শিকার, ১.৪০ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত যুবক, গ্রেফতার ৩

ব্যক্তিদের অন্তরঙ্গ ছবি রেকর্ড করতেন। তারপর সেই ছবি দেখিয়েই চলত টাকা আদায়। সম্প্রতি এই অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছেন গাজিয়াবাদ পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সমকামী ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণার জাল বিছিয়েছিলেন প্রতারকরা। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল বিরাট প্রতারণা চক্র। আসলে সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ে একের পর এক ডেটিং অ্যাপ, যেখানে রয়েছে সমকামীদের জন্যেও একাধিক ডেটিং অ্যাপ। এবার এই সমকামী ডেটিং অ্যাপকে ব্যবহার করেই টাকা লুঠের দুর্দান্ত ছক কষলেন প্রতারকরা। জানা গিয়েছে, প্রথমে এই অ্যাপের মাধ্যমে ব্যক্তিরা সঙ্গী খুঁজে নিতেন। সেই সঙ্গীরাই থাকতেন প্রতারকদের দলের লোকজন। এরপর প্রতারনার শিকার হওয়া সমকামী যুবকদের সঙ্গে অন্তরঙ্গের ছবি রেকর্ড করা হত। তারপর সেই ছবি দেখিয়েই চলত টাকা আদায়। সম্প্রতি এই অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে গাজিয়াবাদ পুলিশ। ইতিমধ্যেই, রিঙ্কু, অজয় ​​এবং শুভম নামে চিহ্নিত অভিযুক্তদের হেফাজতে নেওয়া হয়েছে, অন্য দুজন পলাতক রয়েছে। তবে কীভাবে এই ঘটনা প্রকাশ্যে এল?

জানা গিয়েছে, সমকামী ডেটিং অ্যাপের মাধ্যমে একজন ভুক্তভোগীর সঙ্গে সম্পর্ক তৈরি করেন প্রতারনা চক্রের এক ব্যক্তি। এরপর ওই ব্যক্তি ভুক্তভোগী ব্যক্তিকে একটি ফ্ল্যাটে আসতে বলেন। সেখানে তাঁরা অন্তরঙ্গ হন। এবং সেই দৃশ্য একদল ব্যক্তি ভুক্তভোগীর সম্মতি ছাড়াই ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিও দেখেই ভুক্তভোগীকে লাগাতার ব্ল্যাকমেইল করতে শুরু করেন অভিযুক্তরা। এবং সেক্সুয়াল আইনের অধীনে অভিযুক্তরা ভুক্তভোগীকে গ্রেফতারের ভয় দেখাতে থাকেন। শেষে উপায় না পেয়ে ভুক্তভোগী ব্যক্তির থেকে ১.৪০ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারকের দল। এরপর নির্যাতিত ব্যক্তি পুলিশের কাছে পুরো বিষয়টি জানায়। এবং পুলিশ তদন্ত শুরু করে।

এই প্রসঙ্গে, সহকারী পুলিশ কমিশনার স্বাধীন কুমার সিং জানিয়েছেন যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালানো হয়েছিল, তাতেই NDRF রোডের কাছ থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তদের। রিংকু, কথিত মাস্টারমাইন্ড, এই স্কিমটি সাজিয়েছিল, এবং আরেক অভিযুক্ত অজয় ​​ভুক্তভোগীকে প্রলুব্ধ করার জন্য দায়ী ছিল৷ জেরায় তাঁরা সবটাই শিকার করেছেন। কর্তৃপক্ষ রিঙ্কুর কাছ থেকে তিনটি মোবাইল ফোন, নগদ ১০,০০০ টাকা এবং পরিচয়পত্র জব্দ করেছে।

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫