অযোধ্যায় দলিত তরুণীর ধর্ষণ-খুনে কপাল চাপড়ে হাউহাউ করে কাঁদলেন সাংসদ

পাশাপাশি ফৈজাবাদের সাংসদ অবধেশ প্রসাদ বলেন, তিনি দিল্লি গিয়ে লোকসভায় বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে উত্থাপন করবেন বলেও জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মীয়স্থান অযোধ্যাতে দেখতে হল এমন দৃশ্য! হে রাম, হে সীতা আপনারা কোথায়? হ্যাঁ, এমনটা বলেই সাংবাদিক সম্মেলনে হাউ হাউ করে কান্না জুড়ে দিলেন ফৈজাবাদে সমাজবাদীর পার্টির (SP) সাংসদ অবধেশ প্রসাদ। কিন্তু কেন কাঁদলেন সাংসদ? রামনগরীতে দলিত তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনা। তা নিয়েই সাংবাদিক সম্মেলনে ডেকেছিলেন সাংসদ। আর সেখানেই এই প্রসঙ্গ তুলে কাঁদতে শুরু করেন সাংসদ। তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন দলেরই এক নেতা। পাশাপাশি ফৈজাবাদের সাংসদ অবধেশ প্রসাদ বলেন, তিনি দিল্লি গিয়ে লোকসভায় বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে উত্থাপন করবেন। যদি তিনি বিচার না পান, তাহলে লোকসভা থেকে পদত্যাগ করবেন। ঘরের মেয়েদের নিরাপত্তা দিতে প্রশাসন ব্যার্থ।

অযোধ্যা ফৈজাবাদ সংসদীয় আসনের অংশ। শনিবার (১ ফেব্রুয়ারি) অযোধ্যার একটি খাল থেকে উদ্ধার হয় ২২ বছরের দলিত তরুণীর নগ্নদেহ। তাঁর চোখ উপড়ে ফেলা হয়। শরীরে একাধিক আঘাতের চিহ্ন, হাত-পা বাঁধা ছিল। জানা যায়, বৃহস্পতিবার রাতে একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। তারপর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। এরপরে তাঁকে নগ্ন অবস্থায় উদ্ধার করা হয়। বোঝাই যায়, তাঁকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। এখন মেয়ের জন্যে বিচার চাইছেন দলিত পরিবার। তাঁরা জানিয়েছেন, মেয়েটির নিখোঁজ হওয়ার পরেই তাঁরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

এদিন সংবাদ সম্মেলনে ফৈজাবাদের সাংসদ বলেন, “আমাকে দিল্লি যেতে দাও। আমি (প্রধানমন্ত্রী নরেন্দ্র) মোদির সামনে এই বিষয়টি লোকসভায় উত্থাপন করব। ন্যায়বিচার না পেলে আমি লোকসভা থেকে পদত্যাগ করব। আমরা কন্যাদের বাঁচাতে ব্যর্থ হচ্ছি। ইতিহাস কীভাবে আমাদের বিচার করবে? কীভাবে? পুরুষোত্তম রাম, মা সীতা, কোথায় তুমি?” এদিকে আগামী ৫ ফেব্রুয়ারি অযোধ্যার মিল্কিপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, তার কয়েকদিন আগেই দলিত তরুণীর ধর্ষণের বিষয়টি সামনে এসেছে। লোকসভায় নির্বাচিত হওয়ার পর সাংসদ অবধেশ প্রসাদ আসনটি ছেড়ে দেন। সেখানেই উপনির্বাচন হবে। অন্যদিকে দলিত মেয়েটির দেহ এখন ময়না তদন্তের জন্যে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মেয়েটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫