এসপি অফিসের নাকের ডগায় ধারালো অস্ত্র নিয়ে মাছ ব্যবসায়ীর ওপরে হামলা

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: পুলিশ সুপারের অফিসের সামনে অস্ত্র নিয়ে মাছ ব্যবসায়ীর ওপর হামলা চালাল দুষ্কৃতীরা। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট থানার(Bashirhat P.S.) সংগ্রামপুর পশ্চিম পাড়ার ঘটনা। সোমবার সকাল বেলা কলকাতার উদ্দেশ্যে মাছ কিনতে রওনা দিয়েছিলেন ব্যবসায়ী মোস্তফা মন্ডল(Mostafa Mondal)। সেই সময় কয়েকজন দুষ্কৃতী ঘিরে ধরে তারপর আগ্নেয় অস্ত্র নিয়ে কোপাতে থাকে। কিছু বুঝে ওঠার আগে নগদ ৩০ হাজার টাকা কেড়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী দল।

কিছু সময় পর আশপাশের লোক বেরিয়ে এসে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে। তারপর জানা যায় প্রথমে ব্যবসায়ীকে ঘিরে ধরে তারপর গলায় মাফলার পেঁচিয়ে ধরে চোখে মুখে বালি দিয়ে দুষ্কৃতীরা ছিনতাই করে পালিয়ে যায়। কাউকে চিনতে পারেনি তিনি। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়।ঘটনাস্থল থেকে ঢিল ছড়া দূরত্বে বসিরহাট পুলিশ জেলার (Bashirhat Police District)সুপারের অফিস।

সেখানে ভোরবেলায় এই ধরনের ঘটনায় যথেষ্ট পরিমাণে চিন্তিত সাধারণ মানুষ। বসিরহাট থানায় অভিযোগ জানালে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা যায়নি। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভির(CCTV) ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ওই ব্যবসায়ীর বয়ান রেকর্ড করেছে পুলিশ।

এদিকে,শ্যামনগর ঝাউতলা মোড়ে কাউগাছি রাহুতা এরিয়া কমিটির পার্টি অফিসে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য।ঘটনাস্থলে বাসুদেবপুর থানার(Basudebpur P.S.) পুলিশ পৌঁছে বোমাটি উদ্ধার করে। পুলিশ জানায় এটি বোমা নয়।আতঙ্ক ছড়ানোর জন্য বোমার মতো বস্তু তৈরি করে কে বা কারা এখানে রেখে গিয়েছে। সিপিআইএম এর অভিযোগ রাজনৈতিক ভাবে তাদের অগ্রগতি থমকে দিতে আতঙ্কিত করার উদ্দেশ্যেই এই বোমা রাখা হয়েছে। যদিও কে বা কারা করেছে তা স্পষ্ট নয়।

হোটেল থেকে বেরোনোর আগে ১২টি কাজ ভুলেও নয়, না হলে বাড়ি ফিরেই পস্তাতে হবে

প্রিয়জনকে উপহার দিতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ৫ জিনিসে রয়েছে ‘নেতিবাচক শক্তি’

টাকা-পয়সার সমস্যা বাড়ছে? আলমারির মাথায় ভুলেও রাখবেন না এই ৫ জিনিস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

মানসিক চাপ বাড়বে, ২৮ অগস্ট চন্দ্রগ্রহণের দিন সাবধানে থাকুন ৫ রাশির জাতকরা

মঙ্গল-আদ্রার বিধ্বংসী যোগ, মঙ্গলের গোচরে ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক সঙ্কট!

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা