প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ,তবুও বাধা জয় করে আইস হকির আসর মাতাচ্ছেন ইরানি তরুণীরা

Share:

নিজস্ব প্রতিনিধি : তেহরানে ‘আইস হকি’র নাম সকলেই শুনেছে। এই আইস হকির জন্য তেহরানে ঘর ছেড়েছেন বহু তরুণী। স্বপ্ন একটাই সেরা খেলোয়াড় হওয়া। খেলাকে ভালবেসে সামাজিক প্রতিবন্ধকতা গুলোকে জয় করে ঠিকই আইস হকি খেলে যাচ্ছেন ইরানি মহিলারা।আইস হকির জগতে ক্রমশ খ্যাতি ছড়াচ্ছেন তারা।

তেহরানের আইস রিংকটি(আইস হকি খেলার জায়গা)ইরানের একমাত্র অলিম্পিক আইস রিংক। এখানেই শত শত ইরানি তরুণীর স্বপ্ন লুকিয়ে রয়েছে।মাত্র তিন বছর আগে ইরানে নারী আইস হকি লিগের যাত্রা শুরু হয়। কারোর ভাগ্যে স্বপ্ন বাস্তবায়িত হয়েছে, তো আবার কারোর অকালে ঝরে গিয়েছে।তেমনই তেহরানে আইস হকি খেলতে বছর দুই আগে ঘরবাড়ি ছেড়েছেন খোসরাভি।

এই নিয়ে তিনি বলেন,‘প্রথমবার যখন আমাকে একটি স্টিক দেওয়া হলো, তখন থেকেই আমি এই খেলার প্রেমে পড়ে গেলাম। ব্যস এরপর থেকে ভালবেসে ফেললাম খেলাকে। খেলার জন্যই বহু কঠিন পরিস্থিতি ভেদ করতে হয় প্রত্যেকটা মুহূর্তে।’

ইস্পাহান প্রদেশের ১৭ বছর বয়সী এই খেলোয়াড় আরও বলেন, ‘এখানে একা একা থাকাটা কঠিন, তবে হকিকে ভালোবাসি যেহেতু তাই এটা করতে হচ্ছে। এই ত্যাগ আমার কাছে আনন্দের।’ একইসঙ্গে তিনি বলেন, খেলাধুলা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সামাজিক চাপ থেকে শুরু করে কারিগরি ও আর্থিক প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয় তাঁদের। তবুও মনের জোরে টিকে আছে তারা।

তেহরানের রিংকে দেখা যাচ্ছে, দুই নারী দলের মধ্যে লড়াই চলছে। দুটো দলই জয়ী হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আর শত শত নারী ও পুরুষ দর্শক চিৎকার করে তাঁদের উৎসাহ দিচ্ছেন। এম. আর নামের দলটির খেলোয়াড়েরা পরেছেন লাল ও সাদা রঙের জার্সি, আর পান্ডা নামের দলটির খেলোয়াড়েরা সবুজ ও কালো রঙের জার্সি।চলতি বছরের আসরে এ দুটি দলসহ মোট ছয়টি দল অংশ নিয়েছে। তরুণী খেলোয়াড়েরা বরফের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলেন, ইরান মল আইস রিংকে দক্ষতার সঙ্গে পাক দেন। দেশের মাত্র চারটি আইস রিংকের মধ্যে একটি ইরান মল আইস রিংক।

উল্লেখ্য,ইরানের মত রক্ষণশীল দেশে মহিলারাও যে স্বপ্ন পূরণ করতে পারবে তা যেন সত্যিই অবিশ্বাস্য। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানে পোশাকসংক্রান্ত বিধিনিষেধ জারি হয়। সেই ইসলামি বিধি অনুযায়ী মহিলা খেলোয়াড়দের বাধ্যতামূলকভাবে মাথায় হেলমেটের নিচে হিজাব পরতে  বাধ্য করা হয়। যদিও সাম্প্রতিক বছরগুলোতে ইরানের বড় শহরগুলোতে পোশাকবিধিতে সামান্য স্বাধীনতা এসছে। এই প্রসঙ্গে হকি কোচ বলেন, খেলার সময় তারা হিজাবের বিধিনিষেধ মানেন না।

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক