অবিশ্বাস্য অফার, গাড়ি কিনলেই ৪ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়

Share:

নিজস্ব প্রতিনিধি: জার্মান গাড়ি নির্মাণকারী সংস্থা Volkswagen (ফক্সওয়াগেন) সম্প্রতি ভারতে তাদের অবিক্রিত MY2024 ইউনিট এর উপর Tiguan, Taigun এবং Virtus সেডান-এর জন্য অতিরিক্ত ছাড় ঘোষণা করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, গোটা ফেব্রুয়ারি মাস জুড়েই গ্রাহকরা নগদ ছাড়, এক্সচেঞ্জ বোনাস, স্ক্র্যাপেজ বোনাস (যেগুলি একত্রিত করা যাবে না), এবং লয়্যালটি বোনাস উপভোগ করতে পারবেন। এছাড়াও, MY2025 মডেলের উপরও আকর্ষণীয় সুবিধা দেওয়া হচ্ছে।

ফক্সওয়াগেন Tiguan-এর ছাড়

ফক্সওয়াগেনের ফ্ল্যাগশিপ SUV Tiguan-এ ৪.২০ লাখ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে লয়্যালটি বোনাস, নগদ ছাড় এবং স্ক্র্যাপেজ বোনাস যেখানে প্রযোজ্য। Volkswagen Tiguan একটি পাঁচ আসনের SUV, যা ১৯০ এইচপি ক্ষমতাসম্পন্ন ২.০-লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন এবং ৭-স্পিড ডুয়াল-ক্লাচ গিয়ারবক্স দ্বারা চালিত।

ফক্সওয়াগেন Taigun-এর ছাড়

Volkswagen Taigun-এ MY2024 ইউনিটের জন্য ২.২০ লাখ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এই সুবিধাগুলির মধ্যে লয়্যালটি বোনাস, নগদ ছাড় এবং স্ক্র্যাপেজ বোনাস অন্তর্ভুক্ত রয়েছে। MY2025 স্টকের জন্য, ফক্সওয়াগেন বেশিরভাগ ভ্যারিয়েন্টের উপর ৮০,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। Taigun-এর দাম শুরু হচ্ছে ₹ ১১.৭০ লাখ থেকে ১.০ লিটার ভ্যারিয়েন্টের জন্য, যা সর্বোচ্চ ₹ ১৯.৭৩ লাখ পর্যন্ত যায়।

ফক্সওয়াগেন Virtus-এর ছাড়

MY2024 Volkswagen Virtus মডেলের ছাড় বৃদ্ধি পেয়ে ১.৭০ লাখ টাকা হয়েছে, যা পূর্বে ১.৫০ লাখ টাকা ছিল। নতুন MY2025 স্টকের জন্য, উভয় ইঞ্জিন অপশনে ৮০,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। Virtus-এর দাম শুরু হচ্ছে ₹ ১১.৫ লাখ থেকে এবং সর্বোচ্চ ₹ ১৯.৩৯ লাখ পর্যন্ত।

নিঃসন্দেহে বলা যেতে পারে, যে সকল ক্রেতারা প্রিমিয়াম সেডান এবং SUV কম দামে কেনার পরিকল্পনা করছেন, ফক্সওয়াগেন ইন্ডিয়া MY2024 মডেলের উপর ছাড় বৃদ্ধির ঘোষণা করে সেই সমস্ত ক্রেতাদের জন্য একটি বড় সুযোগ তৈরি করেছে। জানা গেছে, MY2025 স্টকের উপরও অতিরিক্ত অফার থাকায় গ্রাহকরা এখন আরও আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের