‘মা ক্ষমা করে দিও…’, চিরকূটে লিখে আত্মঘাতী যুবক, স্ত্রীর অত্যাচারে নরক হয়ে উঠেছিল জীবন

Share:

নিজস্ব প্রতিনিধি, বিজনৌর: পৃথক সংসার পাতানোর জন্য লাগাতার চাপ দিয়ে চলছিল স্ত্রী। সেই সঙ্গে শ্বশুরবাড়ির লোকদের কাছেও লাগাতার নির্যাতনের শিকার হতে হচ্ছিল। শেষ পর্যন্ত ওই যন্ত্রণা আর সহ্য করতে না পেরে নিজেকেই শেষ করে দিলেন উত্তরপ্রদেশের বিজনৌরের বাসিন্দা রোহিত সোনি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়। আর আত্মহত্যার আগে শেষ চিরকূটে রোহিত লিখে রেখে গিয়েছে ‘মা, আমায় ক্ষমা করে দিও। আমার মৃত্যুর পর আমার স্ত্রী কিংবা শ্বশুরবাড়ির লোকজনকে মরা মুখ দেখাবে না। কেননা পৃথিবী ছেড়ে আমার চলে যাওয়ার কারণ আমার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন। তাদের অত্যাচার আর নিতে পারছিলাম না।’ রোহিতের লেখা ওই চিরকূটের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ১৩ মাস আগেই রোহিতের সঙ্গে বিজনৌরের চাঁদপুরের নেপুরা গ্রামের বাসিন্দা প্রীতির বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পরেই শুরু হয় অশান্তি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অশান্তি তুঙ্গে পৌঁছয়। কয়েক মাস আগেই আলাদা থাকার জন্য রোহিতকে চাপ দেয় প্রীতি। কিন্তু স্ত্রীর ওই আবদার মেনে নেয়নি রোহিত। এর পরে বিষ খেয়ে আত্মহত্যার নাটকও করে প্রীতি। কিন্তু স্ত্রীর ওই নাটকে গলে যায়নি রোহিত। বরং একমাত্র ছেলে হিসাবে মাকে আগলে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। বার বার স্ত্রীকে বোঝানোর চেষ্টা চালিয়েছিল, বিধবা মাকে একা ফেলে রেখে আলাদা সংসার পাতানো সম্ভব নয়।

কিন্তু রোহিতের সেই কথায় কর্ণপাত করেনি প্রীতি ও তার পরিবারের সদস্যরা। শাশুড়ির সঙ্গে একই ছাদের তলায় না থাকার কথা জানিয়ে বাপের বাড়ি চলে যায় প্রীতি। সঙ্গে চার মাসের শিশু সন্তানকেও নিয়ে যায়। গত মাসখানেক ধরেই আলাদা থাকার জন্য রোহিতের কাছে ১০ লক্ষ টাকা চেয়ে চাপ দিয়ে চলেছিল প্রীতি ও তার পরিবারের সদস্যরা। এমনকি শিশু সন্তানের মুখও দেখতে দেয়নি। দিনের পর দিন স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের এমন নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যার পথই বেছে নেয় রোহিত।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর