একটি বুলেট গাড়ি নয়তো মৃত্যু,অমানবিক ঘটনার সাক্ষী থাকল বসিরহাট

Share:

নিজস্ব প্রতিনিধি ,বসিরহাট: গৃহবধূ বুলেট গাড়ি না আনায় শ্বাসরোধ করে মৃতদেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী, শ্বশুর ,শাশুড়িসহ ছয়জনের বিরুদ্ধে ।সবাই পলাতক।অমানবিক ঘটনা সাক্ষী থাকল বসিরহাট(Bashirhat)।একটি বুলেট গাড়ি নয়তো মৃত্যু। অমানবিক ঘটনা ঘটল।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার স্বরূপনগরের(Swarupnagar) ঘটনা। গত আট মাস আগে হাসনাবাদ থানার(Hasnabad P.S.) বরুনাটে রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের কালুতলা গ্রামের বছর ২৪ এর তুহিনা পারভীনের সঙ্গে বিয়ে হয় স্বরূপ নগরের বছর ২৭ এর সাব্বির আহমেদ মন্ডল এর সঙ্গে।

মুসলিম শরীয়ত মেনে রেজিস্ট্রি বিয়ে হয়। তারপর থেকে বিভিন্ন সময় পণের দাবিতে কখনো মোটা অর্থ আবার কখনো আসবাবপত্র চাহিদা বাড়তে শুরু করে। এমনটাই অভিযোগ স্বামী, শ্বশুর ,শাশুড়ি সহ পরিবারের লোকজনের বিরুদ্ধে। চলতি মাসের ২,রা ফেব্রুয়ারি রবিবার সকাল বেলায় পারভীনের কাছে একটি বুলেট গাড়ির দাবি করে স্বামী বলেন বাপের বাড়ি থেকে নিয়ে আসতে। কিন্তু প্রতিবাদ জানায় সে।দুঃস্থ পরিবার ।বাবা গৃহ শিক্ষক ।পাশাপাশি চাষবাস করে দিন গুজরান করেন। বিয়ের সময় সাধ্যমত সোনা, গয়না, টাকা – পয়সা জিনিসপত্র দিয়েছিলেন। মেয়ে কাছে বারবার বুলেট গাড়ির দাবি করলে দিতে না পারায় তাকে গত ৪৮ ঘণ্টা ধরে শারীরিক ও মানসিক নির্যাতন দেয় বলে অভিযোগ।

মঙ্গলবার দুপুরবেলায় ওই এলাকার অন্য একজন বধুর পরিবারকে জানায় মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ধান্যকুড়িয়া গ্রামীন হাসপাতালে(Dhanyakuria Hospital) মৃতদেহ রয়েছে। স্বামী এই খবর দেন গৃহবধূর বাপের বাড়ির লোকজনকে। মৃত গৃহবধূর বাবা খলিলুর রহমান গাজী, মা জাহানারা বিবি পরিবারে অন্যান্য সদস্যদের নিয়ে ধান্যকুড়িয়া হাসপাতালে গেলে দেখে তার মেয়ের গলায় শরীরে একাধিক জায়গায় আঘাতিক চিহ্ন রয়েছে ।তাকে শ্বাস রোধ করে মেরে ফেলে ঝুলিয়ে দিয়েছে। এমনটাই অভিযোগ করেছেন মৃত বধুর বাবা খলিলুর রহমান গাজী। মাটিয়া থানায় জামাই সাবির আহমেদ মন্ডলের বিরুদ্ধে খুনের মামলার রুজু করেছে। সেখানে লেখা রয়েছে আমার মেয়েকে কাছে একটি বুলেট গাড়ি চেয়েছিল ফোন করে আমাকে জানিয়েছিল দিতে না পারায় তার জন্য তারা মেরে ঝুলিয়ে দিয়েছে আমার মেয়েকে।তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে । ময়না তদন্ত করার পরে জানা যাবে এটা আত্মহত্যার না খুন? মৃত গৃহবধুর বাবা খলিলুর রহমান গাজী, মা জাহানারা বিবি বলেন ,দোসরা জানুয়ারি রবিবার আমার মেয়ে বারবার ফোন করে বলে একটি বুলেট গাড়ির কথা। সঙ্গে কিছু অর্থ দিতে বলেন। কিন্তু আমরা হতদরিদ্র পরিবার। কোন রকম ভাবে সংসার চলে। দিতে পারিনি। তাই তারা পরিকল্পনা করে মেরে ঝুলিয়ে দিয়েছে। আমরা অবিলম্বে ঘটনার তদন্ত করুক পুলিশও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। শুধু একটি বুলেট গাড়ীর জন্য আমার মেয়েকে মেরে ফেলেছে। এর বিচার চাইছি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের