দাম্পত্য জীবনে কলহ ? বৃহস্পতিবার এই উপায়ে মুক্তি পান

Share:

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার দিনটি অন্যান্য দিনের মত যথেষ্ট মাহাত্ম্যপূ্র্ণ। কেননা এইদিনে বদলানো যায় ভাগ্য। জ্যোতিষ মতে, প্রত্যেক জাতকের জীবনে বৃহস্পতির প্রভাব রয়েছে। এই প্রভাব অধিকাংশ ক্ষেত্রে শুভ হয়। বলা হয় বৃহস্পতি গ্রহের কৃপায় আমরা সবাই বেঁচে থাকি। তাই এই দিনটি যথেষ্ট গুরুত্বপূ্র্ণ আমাদের জন্য। বলা হয় বৃহস্পতি যদি লগ্ন ভাবে বসে, তা হলে জন্মকুণ্ডলীতে সমস্ত দোষ দূর করে দিতে পারে।বৃহস্পতিকে গুরু গ্রহও বলা হয়ে থাকে। বৃহস্পতির সুদৃষ্টি পেলে জীবনের বহু সমস্যার সমাধান মেলে। রোজ রোজ দাম্পত্য জীবনে অশান্তি, একটার পর একটা সমস্যায় জেরবার হচ্ছেন ? তবে আজ থেকেই মেনে চলুন এই উপায়। দূর হবে সব সমস্যা।

দাম্পত্য জীবনে সুখী হতে : আপনিও কি বিবাহিত জীবনে সুখী হতে চান ? জ্যোতিষ অনুসারে বিবাহিত জীবনে বৃহস্পতির বিশেষ প্রভাব রয়েছে। বৃহস্পতির কুদৃষ্টি থাকলে বিয়ে হতে দেরি হয়। বিবাহিত জীবনেও ঝামেলাও লেগেই থাকে। প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিদেবের পুজো করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া বলে বিশ্বাস রয়েছে।

কেরিয়ারে সাফল্য পেতে : কেরিয়ারে কিছুতেই সাফল্য মিলছে না ? তবে প্রতি বৃহস্পতিবার দান ধ্যান করুন। গুরুদেবের আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরীবদের দান করুন। এইদিন শস্য ও কেশর দান করা অত্যন্ত শুভ।

বাধা কাটাতে : কোন কাজ যদি সম্পন্ন করার আগেই বাধা আসে তবে বৃহস্পতিবারে উপবাস রাখলে  অত্যন্ত শুভ ফল দেয় বলে মনে করা হয়।সত্যনারায়ণের কথা শোনাও বৃহস্পতিবারে অত্যন্ত শুভ ফলদায়ক। এদিন স্নান করে হলুদ পোশাক পরুন।

‘যুদ্ধে নিহত অসুরদের প্রাণ ফিরিয়ে দিত’ জেনে নিন কে ছিলেন এই দেবতা ? কীভাবে সঞ্জীবনী মন্ত্রের বর লাভ করেছিলেন ?

গুরুদোষ কাটাতে : বৃহস্পতিবার সকালে স্নানের জলে এক চিমটে হলুদ ফেলে সেই জলে স্নান করুন। স্নানের সময় মন্ত্রোচ্চারণ করুন, ‘ওম নমহ ভগবতে বসুদেবায়‘। স্নানের পরে কপালে জাফরানের তিলক লাগান। এতে সমস্যার সমাধান হবে।

রোজ বাড়ির এই ৫ জায়গায় প্রদীপ জ্বালান, নিজে থেকেই আসবেন ধনদেবী

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে