সরস্বতী প্রতিমা নিরঞ্জনে রণক্ষেত্র কৃষ্ণনগর, ঝরল রক্ত, জখম বহু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সরস্বতী প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার ধারণ করল নদিয়ার কৃষ্ণনগর। বুধবার রাতে প্রতিমা বিসর্জনের সময় দুই পুজো কমিটির সদস্যদের মধ্যে চলে দেদার সংঘর্ষ । তাতে মাথা ফেটে জখম হয়েছেন বেশ কয়েকজন । মোট ৪-৫ জন আহত হয়েছেন বলে খবর। তবে এই সংঘর্ষের ঘটনায় আতঙ্কে ছোটাছুটি শুরু করেন সাধারণ মানুষেরা। 

গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালী থানার পুলিশ । তাঁরা এসে লাটিচার্জ করে পরিস্থিতি সামাল দেন। পুলিশ আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে  নিয়ে যান । তবে কী নিয়ে দুই ক্লাবের মধ্যে বিবাদ বাঁধে তা এখন জানা যায়নি । 

বুধবার দাসপাড়া বারোয়ারি ও তুফান সংঘের প্রতিমা নিরঞ্জনে ঘটে এই সংঘর্ষ । তুফান সংঘের প্রতিমার সঙ্গেই ছিলেন ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী নীতুরঞ্জন বিশ্বাস।  তাঁর বিরুদ্ধে ক্ষমতা প্রদর্শনের অভিযোগ উঠেছে । তবে এই নিয়ে কোন ক্লাবের তরফ থেকে কিছু জানান হয়নি । বলা বাহুল্য , দুটি ক্লাব নয় এ বছর প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে কৃষ্ণনগর শহর জুড়ে বিক্ষিপ্ত অশান্তির চিত্র ধরা পড়েছে। এর আগে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ঘিরেও কৃষ্ণনগরে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল।  যেখানে পরিস্থিতি সামাল দিতে দফায় দফায় পুলিশকে করতে হয়েছে লাঠিচার্জ। 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক