ওয়ান ডে ম্যাচের আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে,চোটের কারণে ছিটকে গেলেন কোহলি

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচ। এর আগেই বড় ধাক্কা খেল ভারতীয় শিবির।ছিটকে গেলেন বিরাট।নাগপুরে বিদর্ভ ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে খেলতে পারবেন না বিরাট কোহলি।কেননা হাঁটুতে চোট পেয়েছেন তিনি।

টসের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা জানান, বুধবার(৫ ফেব্রুয়ারি)রাতে আচমকাই চোট পান কোহলি। সেই কারণে বিরাট এই ম্যাচে খেলতে পারছে না।ওকে ছাড়াই মাঠে নামছি আমরা।’ পাশাপাশি ভারতের একাদশও ঘোষণা করে দেন রোহিত।

একাদশ নিয়ে রোহিত জানান, ওয়ান ডে তে অভিষেক হচ্ছে দুই তরুণ তুর্কির। তারা হলেন,যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানা। এর আগে দুজনই ভারতের হয়ে টেস্ট ও টি-২০ খেললেও ৫০ ওভারের ফর্ম্যাটে এই প্রথম।

প্রশ্ন করা হয় টসে হার নিয়ে কী চিন্তিত রোহিত ? এই প্রশ্নের সাফ জবাব দেন অধিনায়ক।তিনি জানান, ‘আমরা প্রথম বল করতেই চেয়েছিলাম।তবে টসে আমাদের কিছু যায় আসে না। বল হাতে শুরু থেকে আগ্রাসী খেলতে চাই আমরা।’

টেস্টে ওপেনার হিসাবে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছেন যশস্বী। টি-টোয়েন্টির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। দুই বিভাগেই তিনি ওপেনিংয়ে ভারতের ভরসাযোগ্য ব্যাটার। তাই এক দিনের ক্রিকেটেও তাঁকে খেলানো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

‘বাসন মাজার চেয়ে গাড়ি চালানো ভাল’, ভাইরাল বেঙ্গালুরুর মহিলা অটোচালকের গল্প

যেকোনও উপায়ে হরমুজ প্রণালি খোলার হুঁশিয়ারি মার্কো রুবিওর

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ১১-০ গোলে হারাল ভারতীয় মহিলা দল

“আইনের হাতে তুলে দিতে হবে”, প্রশান্ত বর্মণের আটক প্রসঙ্গে মন্তব্য দিলীপের

IPL ট্রফি জিতবে কোন দল? ভবিষ্যদ্বাণী করলেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক

চার সন্তানের বাবার প্রেমের ফাঁদে দুই সন্তানের মা, বিয়ের প্রতিশ্রুতির আড়ালে ভয়াবহ নির্যাতন

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে মৃত ৬, আহত ১৯

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?