মধ্যপ্রদেশের শিবপুরীতে ভেঙে পড়ল বায়ু সেনার বিমান

যেখানে দেখা যাচ্ছে, পাইলট তাঁর সহকর্মীদের ফোনে দুর্ঘটনার কথা জানাচ্ছেন। তাঁর চোখে-মুখে রক্ত লেগে রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যপ্রদেশের শিবপুরী জেলার বাহরেতা সানি গ্রামের কাছে ভেঙে পড়ল বায়ুসেনার একটি যুদ্ধবিমান। পুড়ে ছাই হয়ে গিয়েছে যুদ্ধবিমানটি। জানা গিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল দ্বি-সেটের মিরাজ 2000 যুদ্ধবিমান। আজ এটি নিয়মিত প্রশিক্ষণের জন্যে আকাশে উড়ছিল। কিন্তু আচমকাই ভেঙে পড়ে বিমানটি। তবে বিমানে থাকা বায়ুসেনা পাইলট গুরুতর জখম হয়েছেন।

দুর্ঘটনার পর কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পাইলট তাঁর সহকর্মীদের ফোনে দুর্ঘটনার কথা জানাচ্ছেন। তাঁর চোখে-মুখে রক্ত লেগে রয়েছে। এদিকে ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে একটি দল পাঠিয়েছে। তবে বিমান দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি, দুর্ঘটনায় মিরাজ 2000 যুদ্ধবিমানটি পুরো পুড়ে ছাই হয়ে গিয়েছে।

প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, নিয়মিত প্রশিক্ষন উড্ডয়নের সময় ২ আসন বিশিষ্ট মিরাজ 2000 বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে। তবে সূত্রের খবর কোনও যান্ত্রিক ত্রুটির কারণে যুদ্ধবিমানটি ভেঙে পড়েছে। মিরাজ 2000 এমন একটি যুদ্ধবিমান, যা ভারতীয় বিমানবাহিনীর একটি গুরুত্বপূর্ণ সম্পদ এবং শত্রু মোকাবিলায় বিভিন্ন অভিযানে মিরাজ 2000 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এখন ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করছে কর্মকর্তারা।

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা