মুজিবের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার কাজে তদারকির কথা স্বীকার ঢাকার পুলিশ কমিশনারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঝোলা থেকে বেরিয়ে পড়ল বিড়াল। আগাম ঘোষণা দিয়ে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত থেকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত ১৮ ঘন্টা ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবের ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে তাণ্ডব চালিয়েছিল পাকিস্তানপন্থী ছাত্র ও জঙ্গিরা। কেন পুলিশ দীর্ঘ সময় ধরে ওই ধ্বংসলীলা চালাতে দিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর তার মধ্যেই ঢাকার পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলী বিস্ফোরক মন্তব্য করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াত ইসলামীর কট্টর সমর্থক হিসাবে পরিচিত পুলিশ কমিশনার সগর্বে ঘোষণা করেছেন, ‘শেখ মুজিবের বাড়ি ভাঙার কাজ তদারকিতে রাত আড়াইটা পর্যন্ত ৩২ নম্বর ধানমন্ডির সামনে ছিলেন।’ আর ওই স্বীকারোক্তির পরেই স্পষ্ট হয়েছে, মোল্লা মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রচ্ছন্ন মদতেই গুঁড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুতিকাগারকে।

গতকাল বুধবারই ছিল শেখ হাসিনা সরকার পতনের ছয় মাস পূর্তি। আর ওই ছয় মাস পূর্তির দিনেই বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিল পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট তথা জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর ছাত্র শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ। সেই মতো সন্ধে সাতটা নাগাদই ৩২ নম্বর ধানমন্ডির বাড়ির সামনে জড়ো হয় হিযবুত তাহরীর কয়েকশো জঙ্গি। হাতে শাবল, গাঁইতি নিয়ে প্রথমে বঙ্গবন্ধুর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। তার পরে আগুন ধরিয়ে দেয়। রাত এগারোটা নাগাদ নিয়ে আসা হয় বুলডোজার। ওই বুলডোজার চালিয়ে ধুলোয় মিশিয়ে দেওয়া হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুতিকাগারকে। হিযবুত তাহরীর জঙ্গিরা ৩২ নম্বরে পৌঁছনোর পরেই অশান্তির আশঙ্কায় ৯৯৯ নম্বরে ফোন করেছিলেন ধানমন্ডির একাধিক বাসিন্দা। এমনকি ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের ডিসিকেও মোবাইলে ফোন করে ভয়াবহ পরিস্থিতির কথা জানিয়েছিলেন তাঁরা। কিন্তু ভাঙচুরে বাধা দেওয়া তো দূরে থাক, জঙ্গি তাণ্ডবে সামিল হয়েছিল ঢাকা পুলিশের কর্মী ও আধিকারিকরা।

বাংলাদেশের স্বাধীনতার জনকের বাড়ি ধুলোয় মিশিয়ে দেওয়ার ঘটনায় অনেকেই ক্ষুব্ধ। কিন্তু প্রাণের ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না। শুধু তাই নয়, বুধবার রাত আটটা নাগাদ মোল্লা ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের মালিক ও সম্পাদকদের ফোন করে হুমকি দেন, ‘বঙ্গবন্ধু-সহ আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও কার্যালয়ে যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে তার বিরুদ্ধে টুঁ শব্দ করলে পরিণতি ভয়ঙ্কর হবে। বরং ওই ধ্বংসযজ্ঞকে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে তুলে ধরতে হবে। অন্যথা হলে সংবাদমাধ্যম বন্ধ করে দেওয়া হবে।’ ওই হুমকির পরে ‘প্রথম আলো’, ‘দৈনিক ইত্তেফাক’-সহ  বাংলাদেশের সব সংবাদমাধ্যমই বঙ্গবন্ধুর বাড়ি ধুলোয় মিশিয়ে দেওয়ার ঘটনাকে ‘গৌরবান্বিত আধ্যায়’ হিসাবে আখ্যা দিয়ে লাগাতার সংবাদ প্রকাশ করে চলেছে।

কিন্তু মুক্তিযুদ্ধপন্থী সাংবাদিকদের সিংহভাগই বঙ্গবন্ধুর বাড়ি ধুলোয় মিশিয়ে দেওয়ার ঘটনা মানতে পারেননি। সাধারণ মানুষের মনে যে প্রস্ন উঁকি দিয়েছে, সেই প্রশ্নটাই বৃহস্পতিবার ঢাকার পুলিশ কমিশনার তথা জামায়াত ইসলামীর রোকন (সদস্য) শেখ সাজ্জাত আলীকে করেছিলেন এক সাংবাদিক। ওই সাংবাদিক জানতে চেয়েছিলেন, বুধবার রাতে ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা, ভাঙচুর ঠেকাতে পুলিশের ভূমিকা কী ছিল? জবাবে পুলিশ কমিশনার বলেন, ‘ভাঙচুরের সময়ে যাতে কোনও বাধা না আসে তা নিশ্চিত করার চেষ্টা করেছে পুলিশ। আমি নিজেও রাত আড়াইটা পর্যন্ত ঘটনাস্থলে ছিলাম।’

 

বেসরকারি স্কুল থেকে কয়েক কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের