আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড মহাকুম্ভে, পুড়ে ছাই একাধিক তাঁবু

প্রতিবেদন অনুযায়ী, আজ সকালে সেক্টর 18-এর শঙ্করাচার্য মার্গে আগুন লেগেছে। তুলসী মার্গে অবস্থিত একটি কল্পবাসীর তাঁবুতে আগুন লেগেছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুরু থেকেই একের পর এক ঘটনায় বিধ্বস্ত মহাকুম্ভ মেলা। নিরাপত্তা দিতে ব্যার্থ উত্তরপ্রদেশ সরকার, হ্যাঁ, চারিদিকে এমনটাই গুঞ্জন এখন। কখনও মেলা চত্বরে ভক্তদের লাগামছাড়া ভিড়ে পদপিষ্ট হয়ে ভক্তদের প্রাণ হারানোর খবর, আবার কখনও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যাচ্ছে একাধিক তাঁবু। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে মহাকুম্ভে। প্রতিবেদন অনুযায়ী, আজ সকাল সকাল ১০.৪৫ নাগাদ সেক্টর 18-এর শঙ্করাচার্য মার্গে আগুন লেগেছে। তুলসী মার্গে অবস্থিত একটি কল্পবাসীর তাঁবুতে আগুন লেগেছে। এর ফলে তাঁবুতে রাখা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। সিলিন্ডার লিকেজ থেকে আগুন চারিদিকে ছড়িয়ে গিয়েছে বলে খবর।

ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছে কোনভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ডে একজন কল্পবাসীর ৭৭,০০০ টাকা নগদ এবং তাঁর অসংখ্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে, আগুনের কারণে দুটি তাঁবু পুড়ে গিয়েছে, সেই তাঁবুগুলিতেও রাখা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। ১৮ নম্বর ডান্ডি স্বামী নগরের রামকৃষ্ণ আশ্রমে ক্যাম্পে আগুন লেগেছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রান্নাঘরের গ্যাসে চা করার সময় গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা চারিদিকে ছড়িয়ে পড়েছে। আগুনে একজন ভক্ত সামান্য দগ্ধ হয়েছেন। আগুন লাগার খবর পাওয়া মাত্রই পাশের ক্যাম্পের লোকজন ছুটে আসে ঘটনাস্থলে। এবং তাঁরা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন, এরপর ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর ১০ টি গাড়ি। এবং তাঁদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে স্বস্তির বিষয় হল, সময়মতো সমস্ত ভক্তদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি মহাকুম্ভের ২২ নম্বর সেক্টরে ভয়াবহ আগুন লেগেছিল। যাতে বেশ কয়েকটি প্যাণ্ডেল পুড়ে যায় এবং ১৫ টি তাঁবু পুড়ে ছাই হয়ে গিয়েছিল। কিন্তু তাতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে ১৯ জানুয়ারিও মহাকুম্ভে আগুন লেগেছিলো। তাতেও পুড়ে গিয়েছিল একাধিক তাঁবু। এই নিয়ে তিনবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মহাকুম্ভে। যাতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন ভক্তরা। নিরাপত্তা আটঁসাটোঁ করলেও ব্যার্থ প্রশাসন। ১৪৪ বছর পর এ বছর পূর্ণ মহাকুম্ভ। বিশাল মেলা বসেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। কিন্তু প্রথমদিন থেকেই হিন্দুদের পবিত্র সমাগম মহাকুম্ভ সংবাদের শিরোনামে। কোটি কোটি ভক্তদের সমাবেশ হয়েছে। আর তাতেই একের পর এক বিপর্যয়। ইতিমধ্যেই পদপিষ্টের ঘটনায় রক্তস্নাত মহাকুম্ভ। মারা হয়েছেন অসংখ্য পুর্ন্যার্থী। নিখোঁজ হয়েছেন অনেকে। আবার গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেক পুর্ন্যার্থী।

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা