ধর্ষণে বাধা! চলন্ত ট্রেন থেকে লাথি মেরে ফেলে দেওয়া হল গর্ভবতী মহিলাকে

এরপর চলন্ত ট্রেন থেকে গর্ভবতী মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দেন দুই অভিযুক্ত। এরপরেই ভুক্তভোগী চিৎকার করতে শুরু করলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে

Share:

নিজস্ব প্রতিনিধি: চরম নৃশংসতা! চলন্ত ট্রেনের মধ্যেই গর্ভবতী মহিলাকে যৌন নির্যাতন, ফেলে দেওয়া হল চলন্ত ট্রেন থেকে। এই মর্মান্তিক ঘটনা ঘিরে আবারও শোরগোল তামিলনাড়ুতে। ইতিমধ্যেই ভয়াবহ ঘটনার জেরে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। তথ্য অনুযায়ী, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে অন্ধ্রপ্রদেশের চিত্তুরে যাওয়ার সময় একটি চলন্ত ট্রেনের ভেতরে চার মাসের গর্ভবতী মহিলার উপর যৌন নির্যাতন চালায় দুইজন পুরুষ। তিরুপত্তুর জেলার জোলারপেট্টাইয়ের কাছে এই জঘন্য ঘটনাটি ঘটেছে। চলন্ত ট্রেনের মধ্যেই ধর্ষণে বাধা দেওয়ায় এক অন্তঃসত্ত্বা মহিলাকে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়।

কোয়েম্বাটোর-তিরুপতি এক্সপ্রেসে ঘটনাটি ঘটেছে। যার ফলে কোয়েম্বাটোর-তিরুপতি ইন্টারসিটি এক্সপ্রেসের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, ওই মহিলার সঙ্গে কামরা্র আরও ৭ মহিলা ছিলেন। এরপর জোলাপেত্তাই স্টেশনে অন্য মহিলারা নেমে গেলে ওই মহিলা একা হয়ে যান। এরপর হেমারাজ নামে এক ব্যক্তি মহিলা কামরায় উঠে রেবতীর পাশে গিয়ে বসেন। এরপর ওই ব্যক্তি অন্তঃসত্ত্বা রেবতীকে ধর্ষণের চেষ্টা করলে তিনি লাথি দিয়ে হেমরাজকে থামায়, এরপরেই হেমরাজ আক্রোশে রেবতীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। চিৎকার শুনতেই রেললাইনের ছুটে আসেন কর্মকর্তারা। এই ঘটনায় মহিলাটি গুরুতর আহত হয়েছেন, তাঁর হাত ও পা ভেঙে গিয়েছে এবং মাথায় চোট লেগেছে। বর্তমানে তিনি ভেলোরের জেলা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, ইতিমধ্যেই জোলারপেত্তাই পুলিশ এই ঘটনার ভিত্তিতে একটি মামলা দায়ের করেছে। এছাড়াও ট্রেন এবং আশেপাশের স্টেশনগুলির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে এই মর্মান্তিক ঘটনায় তামিলনাড়ুতে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিরোধী নেতারা নারীদের বিরুদ্ধে অপরাধের বৃদ্ধির জন্য ক্ষমতাসীন ডিএমকে সরকারের তীব্র সমালোচনা করছেন।  তবে এই ঘটনা প্রথম নয়, চলতি মাসের শুরুতে চেন্নাইতে ১৮ বছর বয়সী এক কিশোরীর যৌন নির্যাতন, জানুয়ারিতে তিনজন অপ্রাপ্তবয়স্ক মেয়ের যৌন নির্যাতনের ঘটনায় ছয়জনকে গ্রেফতার এবং ডিসেম্বরে আন্না বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৯ বছর বয়সী এক ছাত্রীকে নির্যাতনের মতো একাধিক ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলি রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। তবে এই সর্বশেষ হামলার তদন্ত চলছে।

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা