চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৩৬ ঘন্টায় আওয়ামী লীগের ৪৪৮ নেতার বাড়ি, ১৬৮ দলীয় কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শুরু হয়েছিল বুধবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি দিয়ে। তার পরে গত ৩৬ ঘন্টায় (শুক্রবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত) গোটা বাংলাদেশে ৪৪৮ জন আওয়ামী লীগ নেতার বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে যেমন রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি, তেমনই রয়েছেন প্রাক্তন মন্ত্রী। এছাড়াও প্রাক্তন সাংসদ, জেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক এবং সিটি করপোরেশনের মেয়র এবং পৌর চেয়ারম্যানদের বাড়িও রয়েছে। গোটা দেশে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের ১৬৮টি কার্যালয় আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে দেওয়া হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর সাড়ে তিনশোর বেশি ম্যুরাল বা ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জমা দেওয়া রিপোর্টে এমনই জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গণি। সূত্রের খবর, ‘আওয়ামী লীগ নিশ্চিহ্নকরণের শ্লথগতি নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন মোল্লা মুহাম্মদ ইউনূস। ভাঙচুরের ক্ষেত্রে বেশ কয়েকটি জায়গায় পুলিশের কারা-কারা বাধা দিয়েছেন তার বিস্তারিত রিপোর্ট চাওয়ার পাশাপাশি ওই সমস্ত পুলিশ আধিকারিকদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছেন।’

গত বুধবার (৬ ফেব্রুয়ারি) রাতে প্রথমে বঙ্গবন্ধুর ৩২ ধানমন্ডির বাড়ি ভাঙচুরের মধ্য দিয়ে শুরু হয়েছে আওয়ামী লীগ নিশ্চিহ্নকরণ অভিযান। দেশের বিভিন্ন প্রান্তে থাকা আওয়ামী লীগ নেতাদের বাড়ি এবং দলীয় কার্যালয় ৭২ ঘন্টার মধ্যে মাটিতে মিশিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন আন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা ইউনূস। ওই নির্দেশের পরে বৃহস্পতিবার দুপুরের পর থেকে গোটা দেশ জুড়েই আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়িতে ধ্বংসযজ্ঞ চালানোর কাজে গতি আনে হিযবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলা টিমের মতো জঙ্গি সংগঠনের সদস্যরা। সেই সঙ্গে ওই নির্মূলকরণ অভিযানে সামিল হয় জামায়াত ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো মুক্তিযুদ্ধ বিরোধী সংগঠনের সদস্যরা। গতকাল বৃহস্পতিবারই বঙ্গবন্দু শেখ মুজিবের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার হোতা হাসনাত আবদুল্লাহ-সারজিস আলমদের যমুনায় ডেকে পিঠ চাপড়ে দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ইউনূস। সেই সঙ্গে প্রতিদিন কত পরিমাণ আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও কার্যালয় ভাঙচুর হচ্ছে তার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিকেও নির্দেশ দিয়েছিলেন।

সেই নির্দেশমতো এদিন দুপুরে প্রধান উপদেষ্টাকে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দেওয়া রিপোর্টে জানানো হয়, গত ৩৬ ঘন্টায় ৪৪৮ জন আওয়ামী লীগ নেতার বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া সম্বব হয়েছে। যাদের বাড়ি ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে একজন প্রাক্তন রাষ্ট্রপতি, হাসিনা জমানার ৩৬ জন মন্ত্রী, ১১৩ জন প্রাক্তন সাংসদ, ৮ জন প্রাক্তন সিটি করপোরেশন মেয়র, ৮২ জন পৌরসভার মেয়র ও ৩২ জন জেলা আওয়ামী লীগ সভাপতি রয়েছেন। এছাড়া উপজেলা চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার-সহ আওয়ামী লীগের সঙ্গে  জড়িত ১৭৬ জনের বাড়ি ধ্বংসস্তুপে পরিণত করা সম্ভব হয়েছে। বঙ্গবন্ধুর সমাধিক্ষেত্র টুঙ্গীপাড়া ছাড়া বাংলাদেশে মুজিবের সব আত্মীস্বজনের বাড়ি পুড়িয়ে ছাই করে হয়ে গিয়েছে।

৪৪৮ আওয়ামী লীগ নেতার বাড়ি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১৬৮টি আওয়ামী লীগ কার্যালয় মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। রাজশাহী ময়মনসিংহ, খুলনা বরিশাল ও কুমিল্লা বিভাগে সবচেয়ে বেশি আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও কার্যালয় ধ্বংস করা সম্ভব হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ