মোটরবাইকের দুনিয়ায় বিপ্লব! দুর্দান্ত ১০টি ইভি আনতে চলছে Honda

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বনামধন্য বাইক নির্মাণকারী সংস্থা Honda (হোন্ডা) আনুষ্ঠানিকভাবে QC1 এবং Activa e লঞ্চের মাধ্যমে ভারতের বৈদ্যুতিক দুই-চাকার যানবাহন বাজারে প্রবেশ করেছে। গত মাসেই (জানুয়ারি) অটো এক্সপোতে আত্মপ্রকাশ করা এই মডেলগুলোর মাধ্যমে হোন্ডা তাদের বৈদ্যুতিক যাত্রা শুরু করলেও সংস্থাটির ভবিষ্যৎ পরিকল্পনা আরও ব্যাপক। সাম্প্রতিক প্রতিবেদনে জানা গিয়েছে, হোন্ডা ভারতে একটি বিশেষ ইভি উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে, যা ২০২৮ সালের মধ্যে কার্যকরী হবে।

হোন্ডার ইভি সম্প্রসারণ পরিকল্পনা

সংস্থার তরফে জানানো হয়েছে, QC1 এবং Activa e এর লঞ্চ শুধুমাত্র একটি সূচণা। কারণ হোন্ডা আগামী পাঁচ বছরে ভারতে ১০টি নতুন বৈদ্যুতিক স্কুটার বাজারে আনতে যাচ্ছে। এর মধ্যে ২০২৫ থেকে ২০২৭ সালের মধ্যে চারটি নতুন মডেল আত্মপ্রকাশ করবে, যেগুলির সম্মিলিত বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ইউনিট। এছাড়া আরও জানা গিয়েছে, ভারতকে হোন্ডা তাদের নতুন প্রজন্মের ইভি উৎপাদনের প্রধান কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে, কারণ দেশটির বৈদ্যুতিক দুই-চাকার যানবাহন বাজার দ্রুতগতিতে প্রসারিত হচ্ছে। বর্তমানে, ইভি বাজার শুধুমাত্র একটি সীমিত পরিসরের বিকল্প নয়; বজাজ চেতক এবং টিভিএস আইকিউব-এর মতো মডেলগুলি ভারতের শীর্ষ ১০ বিক্রিত স্কুটারের মধ্যে রয়েছে।

হোন্ডার উচ্চপদস্থ আধিকারিকরা মনে করছেন, পরবর্তী দশকে ভারত বিশ্বে দ্রুততম বৈদ্যুতিক গাড়ির বাজারগুলির মধ্যে একটি হবে। এই কারণেই সংস্থাটি ভারতকে তাদের ভবিষ্যৎ ইভি মডেলের উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে, যা ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারেও সরবরাহ করা হতে পারে। যদিও হোন্ডার আসন্ন ইভিগুলোর স্পেসিফিকেশন সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে প্রাপ্ত সূত্র থেকে জানা গেছে, যে QC1 এবং Activa e এর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরও উন্নত মডেল তৈরি করবে হোন্ডা। পরবর্তী প্রজন্মের ইভিগুলোর প্রধান বৈশিষ্ট্য হতে পারে:

  • উন্নত ব্যাটারি পারফরম্যান্স এবং দীর্ঘতর রেঞ্জ।
  • দ্রুত চার্জিং ক্ষমতা, যা দৈনন্দিন ব্যবহারের জন্য সুবিধাজনক।
  • সহজলভ্য মূল্য, যা বর্তমান প্রতিযোগীদের সাথে টেক্কা দিতে পারবে।
  • উন্নত কানেক্টিভিটি ফিচার, যা স্মার্ট অভিজ্ঞতা দেবে।

হোন্ডা সম্ভবত নিম্নমূল্যের শহুরে স্কুটার এবং প্রিমিয়াম উচ্চ-ক্ষমতাসম্পন্ন মডেল উভয়ই বাজারে আনবে, যাতে বিভিন্ন শ্রেণির ক্রেতার চাহিদাই পূরণ করা যায়।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার