২ দিন পার হতে না হতেই আবারো শিলিগুড়িতে ছেলের হাতে মা খুন

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি:শিলিগুড়িতে ছেলের হাতে খুন হলেন মা। সম্পত্তির লোভে মাকে বেধড়ক মারধর করে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে খুন করল ছেলে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। ওই ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার(Siliguri P.S.) পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডের দুর্গাদাস কলোনিতে। সম্প্রতি চলতি সপ্তাহেই শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডে ছেলের হাতে খুন হন মা।

এরপর ফের এই ঘটনায় রীতিমতো শোরগোল পরে গিয়েছিল।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বৃদ্ধার নাম মঞ্জু মহন্ত ( ৬১)। তাকে খুনের অভিযোগ উঠেছে তারই মেজো ছেলে শ্রীকৃষ্ণ মহন্তর ( ২৯) বিরুদ্ধে।জানা গিয়েছে, এদিন দুপুরে স্থানীয়রা ওই বৃদ্ধার চিৎকার শুনতে পান। এরপর তারা ছুটে আসলে শ্রীকৃষ্ণ জানায় তার মা মারা গিয়েছে। এই কথা বলে সে বাড়ির পিছন দিয়ে পালানোর চেষ্টা করে।

বিষয়টি সন্দেহজনক মনে হলে ঘরে ঢুকে প্রতিবেশীরা দেখে বৃদ্ধা মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পরে রয়েছে এবং তার গলায় দড়ি প্যাচানো রয়েছে। এরপরই এলাকাবাসীরা ওই ছেলে পালাতে গেলে ধরে ফেলে। তাকে ধরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশ ছেলেকে গ্রেপ্তার করার পাশাপাশি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়