UPSC-তে দেশে প্রথম স্থান অধিকার শিলিগুড়ির ছেলে জয়দীপ রায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ইউপিএসসি কম্বাইন্ড জিও-সায়েন্টিস্ট এক্সাম-২০২৪ -এ সারা ভারতে প্রথম স্থান অধিকার করে শহরের মুখ উজ্জ্বল করল শিলিগুড়ির ছেলে জয়দীপ রায়(Joydeep Roy)। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মতো কঠিনতম পরীক্ষায় এত বড় সাফল্য অর্জন করায় গর্বিত গোটা শহর। তাকে সংবর্ধিত করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব(Mayor Goutam Deb)। তার হাতে একটি মোমেন্টো তুলে দেন মেয়র।

শিলিগুড়ি ৪২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়দীপ শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে তার পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হন। এরপর মুম্বাই আইআইটি থেকে পড়াশোনা শেষ করেন তিনি। তারপরেই ইউপিএসসি(UPSC) পরীক্ষা দেন, আর তাতেই বাজিমাত। আর কিছুদিন পরেই তিনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্গত বৈজ্ঞানিক হিসেবে যোগদান করতে চলেছেন।আগাগোড়াই জয়দীপ রায় লেখাপড়ায় রীতিমতো মেধাবী ছিলেন।

শিলিগুড়ির মেয়র(Siliguri Mayor) জানান, তার এই জয় মৌলিক গবেষণার ক্ষেত্রে রাজ্য তথা দেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বড় ছাপ রাখতে পারবে। তার এই সাফল্যে গর্বিত গোটা উত্তরবঙ্গ। একই সঙ্গে গর্বিত বঙ্গের মাটিও। এই মুহূর্তে শিলিগুড়ি শহর আনন্দে টগবগ করে ফুটছে জয়দীপ রায়ের এই স্বীকৃতিতে।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়