Loading live market data...
Loading active stocks...
Connecting...

আজ বাজেট, ডিএ ঘোষণার আশায় বুক বাঁধছেন সরকারি কর্মচারিরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। শাসকদল তৃণমূলের কাছে বড় পরীক্ষা। এই আবহে আজ অর্থ্যাৎ বুধবার মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এদিন বিকেল ৪টেয় বিধানসভায় বাজেট পেশ করবেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ফলে এবারের বাজেটের দিকে গোটা বাংলার মূল আকর্ষণ রয়েছে। বিশেষত সরকারি চাকরিজীবীদের ডিএ দিকে এখন চোখ বিরোধী, এমনকী সাধারণ মানুষেরও। 

২০২৪-২০২৫ অর্থবর্ষের জন্য ৪% ডিএ ঘোষণা করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। শুধু তাই নয় ২০২৪ সালে জানুয়ারি মাসে থেকেও ৪% হারে ডিএ দেওয়া শুরু করেছিল রাজ্য সরকার। একথায় বলা যায়, ২০২৪ সালে মোট ৮% ডিএ বাড়ানো হয়েছিল।  বিভিন্ন মহল থেকে পাওয়া খবর অনুযায়ী, এবার বাজেটেই ছয় শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণার সম্ভাবনা চরমে।  শুধু তাই নয় আগের বছরের মত এবারও দুবার বাড়তে পারে ডিএ। তাতে  উপকৃত হবেন  সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক-অশিক্ষক কর্মী, পুরসভা-পঞ্চায়েতের কর্মী এবং পেনশন প্রাপকরাও। 

উল্লেখ্য ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে বেতন এবং পেনশন খাতে বরাদ্দ ছিল ৮৯ হাজার কোটি টাকা। তা গত বছরের বাজেটে অনেকটাই বাড়িয়েছিল রাজ্য সরকার। ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটে বেতন-পেনশন খাতে বরাদ্দের প্রস্তাব বাড়িয়ে করা হয়েছিল প্রায় ৯১ হাজার কোটি টাকা। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের কর্মীদের ব্যবধান বেড়ে হয়েছে ৩৯ শতাংশ। এই আবহে শেষ মমতা সরকারের বাজেটে কত শতাংশ বাড়বে ডিএ সেইদিনকে তাকিয়ে রাজ্য সরকারের কর্মচারীরা।

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজ্যে গোলমালকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

শুটিংয়ের ফাঁকেই হাসপাতালে অক্ষয় কুমার, চোখে অপারেশন হল নায়কের

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কার্তিক মহারাজের নাম প্রস্তাব করলেন সাধু সন্ন্যাসীদের একাংশ

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী