আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খাস কলকাতার মধ্যে শিশুকন্যাকে যৌন হেনস্থা! গ্রেফতার পুরসভার কর্মী

নিজস্ব প্রতিনিধিঃ বয়স মাত্র চার বছর। কিন্তু তাও সে রক্ষা পেল  না। খাস কলকাতার বেহালায়  এক শিশুকন্যাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল পুরসভার কর্মীর বিরুদ্ধে । বুধবার সকালে এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের শীলপাড়া এলাকা।  

স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো বুধবার সকালেও শীলপাড়া এলাকায় সাফাইয়ের কাজ করছিলেন ওই কর্মী । আর সেইসময় চার বছরের এক শিশুকন্যা বাড়ির সামনে খেলা করছিল। অভিযোগ উঠেছে, বাড়ির সামনে শিশুকন্যাটিকে একা পেয়ে যৌন নিগ্রহের চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু এই ঘটনা নজর আসে স্থানীয় বাসিন্দাদের । সঙ্গে সঙ্গে তাঁরা সাফাইকর্মীকে লাইট পোস্টে বেঁধে ব্যাপক গণধোলাই দেয় জনতা। শুধু তাই নয় মাথা ন্যাড়া করে দেওয়া হয় । এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিদেবপুর থানার পুলিশ।

ইতিমধ্যেই পুরসভার কর্মীকে গ্রেফতার করা হয়েছে । সেইসঙ্গে থানায় গিয়ে অভিযোগ দায়ের করে এসেছে শিশুকন্যার পরিবার । এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ । অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে ।  বলা বাহুল্য , এদিনের এই হেনস্থার ঘটনায়  ফের কলকাতায় নাবালিকা এবং শিশুকন্যাদের নিরাপত্তা নিয়ে বাড়ছে চিন্তা । কেন এখন কমছে না নির্যাতন তা নিয়ে উঠছে প্রশ্ন ।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ