আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটার তালিকা তৈরিতে অনলাইনের নামে জালিয়াতির শঙ্কা, রুখতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে তৃণমূল

নিজস্ব প্রতিনিধিঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন । আর সেই নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে  বিশেষ নজর রাখতে চলেছে রাজ্যের শাসকদল। এবার সব বিধায়কদের  নিজের নিজের এলাকায় ভোটার তালিকার ওপর  নজর রাখার নির্দেশ দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব । বলা বাহুল্য, একদিন আগেই বাংলায় ভুয়ো ভোটার নিয়ে সরব হয়েছিলেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার ভুয়ো ভোটারের নাম নথিভুক্ত করার বিরুদ্ধে সরব হলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।  এদিন শোভনদেব বলেন,’ নাম নথিভুক্ত হবে না অনলাইন মাধ্যমে।  বাংলায় চলবে না হরিয়ানা বা মহারাষ্ট্র মডেল। আমরা আমাদের রাজ্যে সতর্ক আছি। দলগত ভাবেও কড়া নজরদারি শুরু হয়েছে।  এক-দু’দিনের মধ্যে  এই নিয়ে  মিটিং ডাকছি আমি।’ 

উল্লেখ্য, বুধবার অনলাইনে ভোটার তালিকায় নাম তোলা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভায় বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের আনলাইনে ভোটার তালিকায় নাম তোলার সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, ‘আগামী বছর রাজ্যে বিধানসভার ভোট রয়েছে। নির্বাচন কমিশন কেন্দ্ৰীয় বাহিনী দিয়ে ভোট করাবে। অনলাইনে ভিন রাজ্যের বাসিন্দাদের নাম ভোটার তালিকায় ঢোকানো হবে। যাতে তারা এসে ভোট দিতে পারে। কিন্তু বাংলা এই চেষ্টাকে রুখে দেবে।’  মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই ভুয়ো ভোটার কার্ড নিয়ে জেলায় জেলায় পাঠান হচ্ছে নির্দেশিকা । 

Published by:

Share Link:

More Releted News:

পথ দুর্ঘটনায় দাদু-নাতির মর্মান্তিক পরিণতি, চিকিৎসায় গাফিলতির অভিযোগে ধুন্ধুমার রামপুরহাটে

স্ট্রংরুমে ‘কারচুপি’-র অভিযোগ, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কুণাল-শশীর

চন্দ্রকোনায় বজ্রপাতে প্রাণ হারাল দুই ভাই, আহত অন্তত চারজন

আদিবাসীদের সেঁন্দরা উৎসবকে কেন্দ্র করে কড়া নজরদারি বন দফতরের

ভোটগণনা কেন্দ্রের সংখ্যা আরও কমাল নির্বাচন কমিশন, কোন জেলায় কত? পডুন বিস্তারিত

পূর্ব রেলের বেশ কিছু জায়গায় কাজের জন্য সপ্তাহান্তে বাতিল একাধিক ট্রেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ