করোনা আক্রান্ত হলেন কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো

লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মারণ ভাইরাসটির হাত থেকে কেউ ছাড় পাচ্ছেন না। এবার কোভিডে আক্রান্ত হলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার রোনাল্ডো। আপাতত হোম আইসোলেশনে ছিলেন তিনি। গত রবিবারই তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে।

চলতি সপ্তাহেই নিজের জীবনের প্রথম ফুটবল ক্লাব ক্রুজেইরোর ১০১ বছর পূর্তির অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল রোনাল্ডোর। কিন্তু তাঁর আগেই তিনি করোনার শিকার হলেন। যার ফলে নিজের ফুটবল কেরিয়ারের প্রথম ক্লাবের এই বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না ৪৫ বছর বয়সী এই কিংবদন্তি ফুটবলার। ১৯৯৩ সালে এই ক্লাব থেকে নিজের ফুটবল জীবন শুরু করেছিলেন তিনি।

তবে করোনায় আক্রান্ত হলেও আপাতত সুস্থই রয়েছেন প্রাক্তন এই তারকা ফরোয়ার্ড। তিনি নিজেই এই কথা জানিয়েছেন। কিন্তু মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন ২০০২ বিশ্বকাপের নায়ক। ১৯৯৭ এবং ২০০২ সালে ব্যালন ডি’ অর জিতেছিলেন রোনাল্ডো। একদা তিনি ছিলেন প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাঁটার মতো। তাঁকে আটকাতে রীতিমতো ঘাম ছুটে যেত ডিফেন্ডারদের। ২০০৬ সালে শেষবার বিশ্বকাপ খেলেছিলেন এই ব্রাজিলিয়ান।

 

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির