রিয়েলিটি গানের শো’তে সুযোগ করিয়ে দেওয়ার নামে মধ্যমগ্রামে লক্ষাধিক টাকার প্রতারণা, ধৃত প্রতারক

Share:

নিজস্ব প্রতিনিধি ,মধ্যমগ্রাম: জনপ্রিয় রিয়েলিটি শোতে চান্স পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়ে ফেরত না দেবার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। উত্তর ২৪ পরগনা জেলার ঘোলা থানা এলাকার বাসিন্দা, অরিজিৎ দত্ত গত বছর২০২৪ সালের জুন মাস নাগাদ ৩ লক্ষ ৮৭ হাজার টাকা নেন বলে অভিযোগ।মধ্যমগ্রামের এক বাসিন্দাদের কাছ থেকে এই টাকা নিয়েছিল। অবশেষে রিয়েলিটি শো’তে(Reality Show) চান্স পাইয়ে দিতে না পারলে পরিবারের লোক যখন টাকা ফেরত চায় তখন তাদেরকে একটি চেক দেয়। যে চেক বাউন্স করে । পরবর্তীতে তারা মধ্যমগ্রাম থানার(Madhyamgram P.S.) শরণাপন্ন হয় । সেখানে প্রতারিত হয়েছে বলে তারা লিখিত অভিযোগ দায়ের করে।

ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে ওই রিয়েলিটি শো যে চ্যানেলে সম্প্রচারিত হয় তার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে জানা যায় যে তারা এই রকম কোনো টাকা প্রতিযোগীর কাছ থেকে নেয় না। মধ্যমগ্রাম থানার পুলিশ অরিজিৎ দত্ত নামে ঐ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। দফায় দফায় মোট ৩ লক্ষ ৮৭ হাজার টাকা নেয়। প্রতারিত নাবালিকা গায়িকার মা কাকলি ভট্টাচার্য বলেন, যে ৩ লক্ষ ২৫ হাজার টাকার চেক তাকে দেওয়া হয়েছিল এবং জানুয়ারি মাসে ব্যাংকে জমা দিতে বলা হয়েছিল এই বছর তা জমা দেওয়ার পর সেই চেকও বাউন্স করে। ইতিমধ্যে নাবালিকা গায়িকা এবং তার মায়ের নামে ধৃত প্রতারক ঘোলা থানায়(Ghola P.S.) তাকে বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে বলে মিথ্যা অভিযোগও দায়ের করে।

টেলিফোনে বারবার ধৃত প্রতারক যাতে বিষয়টি কাউকে জানানো না হয় তার জন্য নাবালিকা গায়িকার মাকে হুমকি দিতেন এবং খুন করার ও তার পরিকল্পনা রয়েছে বলে টেলিফোনে হুমকি দিয়েছিলেন। কাকুলিদেবীর দাবি, রাজ্যে মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের কাছে এই প্রতারক তার নাবালিকা মেয়েকে যেভাবে প্রতারিত করেছে তার যেন সুবিচার সে পায় এবং কষ্টোজিত অর্থ যেন ফেরত পান। পুলিশ এই প্রতারণা চক্রে আর কারা যুক্ত আছে তা খতিয়ে দেখছে। ধৃত প্রতারককে আদালতে পেশ করে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নিয়েছে মধ্যমগ্রাম থানা। জানা গেছে ধৃত প্রতারকের সঙ্গে কোনোভাবেই ওই জনপ্রিয় চ্যানেলের রিয়েলিটি শোর কারোর কোন যোগাযোগ নেই।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের