করাচি স্টেডিয়ামের বাইরে বিরাট কোহলির নামে জয়ধ্বনি পাকিস্তানি ক্রিকেট ভক্তের

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের পর করাচি ন্যাশনাল স্টেডিয়ামের বাইরে পাকিস্তানের এক ভক্তকে 'বিরাট কোহলি জিন্দাবাদ' বলে চিৎকার করতে দেখা গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ৩৬ বছরেই সোনার মতো চকচকে কেরিয়ার বানিয়েছেন ক্রিকেটার বিরাট কোহলি। অসামান্য ব্যাটিং দক্ষতা দিয়ে মন জয় করেছেন গোটা দেশের, শুধু দেশ নয়, বিশ্বব্যাপী অজস্র ভক্ত তাঁর। শুধু খেলার জন্যে নয়, তাঁর সৌন্দর্য, স্টাইল-স্টেটমেন্ট সবটাতেই ফিদা তরুণ ভক্তরা। বিরাট কোহলির জনপ্রিয়তা শুধু দেশেই আটকে নেই। গোটা বিশ্বে বিস্তৃত। এমনকী ভারতের শত্রু দেশ পাকিস্তানের ক্রিকেট ভক্তদের মুখেও বিরাট কোহলির জয়ধ্বনি। হ্যাঁ, সম্প্রতি এমনই একটি সুন্দর দৃশ্য ফুটে উঠল পাকিস্তানের করাচি স্টেডিয়ামের বাইরে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের পর করাচি ন্যাশনাল স্টেডিয়ামের বাইরে পাকিস্তানের এক ভক্তকে ‘বিরাট কোহলি জিন্দাবাদ’ বলে চিৎকার করতে দেখা গেল। বর্তমানে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আর শত্রুদেশ পাকিস্তানের ভক্তের মুখে বিরাটের প্রশংসা শোনামাত্রই আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন বিরাট ভক্তরা। এদিন করাচি স্টেডিয়ামের বাইরে প্রচুর ভক্তের মধ্যে একজন ভক্তের মুখে বিরাট কোহলির জয়ধ্বনি শোনা যায়। আর তাতেই উত্তেজিত হয়ে পড়েন বিরাট ভক্তরা। সম্প্রতি ব্যাট হাতে বিরাটকে খুব কমই দেখা যায়। তাও তাঁর ভক্তসংখ্যায় কোনও টান ধরেনি। বিশ্বব্যাপী, বিশেষ করে পাকিস্তানে বিরাট কোহলির বিশাল ভক্তবেস রয়েছে। সুতরাং এখানেই বোঝা যাচ্ছে, শত্রুদেশ হলেও পাকিস্তানে প্রচুর ভক্ত রয়েছে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির।

 

৩৬ বছর বয়সী এই খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে একজন, যিনি সবচেয়ে বেশি রান করেছেন এবং সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরিও করেছেন। ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে এই অভিজ্ঞ ব্যাটসম্যান সচিন তেন্ডুলকারের ৫০টি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ভেঙে ফেলেছেন। এদিকে গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে পাঁচ উইকেটে হেরেছে পাকিস্তান। ৫০ ওভারে ২৪৩ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। আর জয়ের হাসি ফোটে নিউজিল্যান্ডের মুখে।

জাতীয় শিবির থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ফেরানোর অনুরোধে অসন্তুষ্ট AIFF

গরমে ছড়াচ্ছে পেটের সংক্রমণ, কোন ভুলেই বাড়ছে হাসপাতালে রোগীর ভিড়?

ক্রোম ব্যবহার করছেন? এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বড় সতর্কবার্তা সরকারের

একলাফে আবারও ৫০০০ টাকা বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও, ঘুম উড়ল ক্রেতাদের

‘আমরা আশ্বস্ত’, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন চাকরিহারা শিক্ষকরা

বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেই বিপত্তি, তলিয়ে গেল অষ্টম শ্রেণির পড়ুয়া

লুটেরি দুলহান, বিয়ের পর দিন নতুন বউয়ের কাণ্ডে ঘুম উড়ল শ্বশুরবাড়ির

কলকাতায় শুরু হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

‘তোলবাজির’ টাকা ফেরত!‌ গোসাবায় বিজেপি কর্মীর অর্থ মেটালেন তৃণমূল নেতা

সর্ষে-পোস্তর পুরে ভরা ঝিঙে ভাজা, একবার খেলে বারবার চাইবে

কেকেআর অধিনায়ক হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন অজিঙ্কা রাহানে