শহর থেকে জেলায় এটিএমে টাকা লুটের ঘটনায় নজরে এবার বাংলাদেশি জঙ্গিরা

Share:

নিজস্ব প্রতিনিধি , শান্তিপুর, হাওড়া ও কলকাতা: শহর থেকে রাজ্য একের পর এক এটিএম টার্গেট। রাতের অন্ধকারে কোথাও এটিএম এ ঢুকে মেশিন ভেঙে টাকা চুরি, কোথাও আবার টাকা চুরি করে এটিএম এর ভাঙ্গা অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়। কলকাতার যাদবপুর সংলগ্ন ছাড়বে প্রার্থনা এলাকায় এটিএম এ টাকা তুলতে যাওয়া গ্রাহকদের প্রতারিত করে দফায় দফায় লক্ষাধিক টাকা। চুরি করে নেয়। একই দিনে পরপর তিনটি ঘটনায় বাংলাদেশি যে হাদিস জঙ্গি সংগঠনের যোগসাজশ খুঁজে পেয়েছে গোয়েন্দারা। প্রথম ঘটনাটি ঘটে কলকাতার যাদবপুর সংলগ্ন সার্ভে পার্ক থানায় এলাকায়। কলকাতায় এটিএমে জালিয়াতির অভিযোগ। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়। শুক্রবার রাত সাড়ে ৮ টা নাগাদ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যাদবপুর স্টেডিয়াম ব্রাঞ্চের পাশে এটিএমে টাকা তুলতে যান কয়েকজন গ্রাহক। মেশিনে এটিএম কার্ড ইনসার্ট করার পর পাসওয়ার্ড দিয়ে নিয়ম মেনেই টাকা তুলতে গেছিলেন তাঁরা। গ্রাহকদের অভিযোগ, অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও এটিএম মেশিন থেকে কোনও ক্যাশ বেরোয়নি। উল্টে টাকা তোলার জন্য বারবার চেষ্টা করতে গিয়ে এক মহিলার প্রায় এক লক্ষ, আর এক ব্যক্তির পঁচিশ হাজার টাকা খোয়া যায়। ওই গ্রাহকদের তরফে সার্ভে পার্ক থানায়(Survey Park P.S.) অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে হাওড়ায় এ টি এম মেশিন(ATM Machine) ভেঙে প্রচুর টাকা লুট করে এটিএম মেশিনটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করল একদল দুষ্কৃতি। শনিবার বিষয়টি জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় হাওড়া সাঁকরাইল থানা এলাকার আলমপুরে। জানা গিয়েছে আলমপুরে একটি ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে এসে এক গ্রাহক বিষয়টি দেখতে পান এবং আশপাশের লোকজনকে জানান। সেখান থেকে খবর দেওয়া হয় সাঁকরাইল থানায়। ঘটনা তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ। তবে ওই এ এটিএম কাউন্টারে নিরাপত্তারক্ষী ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। অপরদিকে নদিয়া জেলার,শান্তিপুর শহরের প্রাণকেন্দ্র ডাকঘর মোড়ে, এটিএম এর একাংশ ভাঙ্গা, খোলা হয়েছে বেশ কিছু যন্ত্রাংশ,দুশ্চিন্তায় ব্যাংক কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন। শনিবার সকাল থেকেই চাঞ্চল্য নদীয়ার শান্তিপুরে।মাঝেমধ্যে সংবাদ শিরোনামে উঠে আসে দুঃসাহসিক চুরির স্পর্ধা। এবার পৌঁছালো শহরের একেবারে প্রাণকেন্দ্র ডাকঘর মোড়ে অবস্থিত পিএনবি ব্যাংকের এটিএম মেশিন ভাঙ্গা এবং টাকা লুটের ঘটনা ঘিরে। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকেই প্রত্যক্ষ করেন এটিএম এর দরজা খোলা এবং নিচের অংশটি ভাঙ্গা রয়েছে খোলা রয়েছে ভেতরের বেশ কয়েকটি স্ক্রুপ।

এরপরেই বিষয়টি জানাজানি হতে পার্শ্ববর্তী দোকানদার ও সচেতন নাগরিকরা ঘটনাস্থলে ছুটে এসে খবর দেন পুলিশ প্রশাসন এবং স্থানীয় ব্যাংক কর্মচারীদের। বিষয়টি তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান পুলিশ প্রশাসন ।ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে শুরু করেছেন আভ্যন্তরীণ তদন্ত। সূত্রের খবর অনুযায়ী জানা যায় যে অংশটি খোলা হয়েছে সেখানেই রয়েছে কি প্যাড বিভিন্ন সংখ্যার মেলবন্ধনেই তা খোলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কর্তৃপক্ষ যখন দূরে থাকা ভল্ট থেকে টাকা ঢোকানো কিংবা তোলার জন্য আসেন তারা এই কিপ্যাড টি ব্যবহার করেন ।তবে সেক্ষেত্রে অ্যালার্ম মেসেজ আদৌ কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে কিনা তা জানা যায়নি। তবে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বেশ কয়েকটি কঠিন ধাপ পেরিয়েই তা সম্ভব হয়। এক্ষেত্রে দুষ্কৃতীরা ঠিক কতদূর পর্যন্ত পৌঁছেছিলেন আদৌ টাকা তুলতে সমর্থ্য হয়েছে কিনা তা বোঝা যাবে ভেতরের সিসি ক্যামেরা থেকে ।তবে এক্ষেত্রে অনেকেই অনুমান করছেন দুষ্কৃতীরা নিজেদের মুখ ঢেকেই এই দুষকর্ম করেছে। কারণ এটিএম এর মধ্যে থাকা প্রতিটি সিসি ক্যামেরা অক্ষত রয়েছে তবে তা দেখতে পাবে একমাত্র ব্যাংক কর্তৃপক্ষ র দায়িত্বপ্রাপ্ত এটিএম পরিচালন করা অভিজ্ঞদের সহযোগিতায়। তবে মাসের দ্বিতীয় শনিবার হিসেবে ব্যাংক ছুটি থাকলেও জানা গেছে কর্তৃপক্ষ পৌঁছাবে তদন্তের স্বার্থে।

অন্যদিকে ,শান্তিপুর থানার(Shantipur P.S.) গুরুত্বপূর্ণ পুলিশ অফিসাররা বিষয়টি বিভিন্ন অভিজ্ঞদের সহযোগিতা নিয়ে তদন্ত শুরু করেছে। তবে প্রকৃতপক্ষে ঘটনা জানতে সময় লাগবে বেশ কিছুটা।তবে এলাকা সূত্রে জানা যায় ওই এলাকার পাহারাদার ভোর চারটে নাগাদ বাড়ি যান। তিনি থাকার সময় এ ধরনের কিছু ঘটনা ঘটে নি বলেই প্রাথমিক অনুমান ।তবে বাড়ি যাবার পর হয়তো এই নাশকতামূলক দুষ্কর্ম করা হয়েছে বলে অনুমান করছেন অনেকে। গোয়েন্দারা বিভিন্ন পথ জানতে পারছি বাংলাদেশের জঙ্গীরা প্রবেশ করে শহর শহরতলী ও জেলার বিভিন্ন এটিএমে টাকা লুটের এই ঘটনা শুরু করেছে। তাদের চিহ্নিত করতে ও গ্রেফতার করতে জোর তৎপরতা শুরু হয়েছে প্রশাসনিক মহলে।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা