Champions trophy: বাংলাদেশ-পাকিস্তানকে হারালেই ইতিহাস গড়বেন রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি : চ্যাম্পিয়ন্স ট্রফির আর মাত্র কয়েক দিন বাকি। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আটটি দল, সব মিলিয়ে ১৫টি ম্যাচ। মিনি বিশ্বকাপও বলা হয় চ্যাম্পিয়ন্স ট্রফিকে। এর প্রধান কারণ, টুর্নামেন্টের ফরম্যাট। আটটি দলকে দুটো গ্রুপে রাখা হয়। গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ। চারটি দলের মধ্যে শীর্ষ দুই সরাসরি সেমিফাইনালে। ফলে গ্রুপ পর্বে ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই বললেই চলে। তিনটের মধ্যে একটা ম্যাচ হারা মানেই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া। এমনকি টুর্নামেন্ট থেকে ছিটকেও যেতে হতে পারে।এমন আবহে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে ভারত। এমনই ভবিষ্যদ্বাণী করেছেন অনেকেই।

এদিকে পাখির চোখ করে লক্ষ্যে এগোচ্ছে ভারতীয় শিবির।পরবর্তী মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে রোহিত শর্মার দল। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ মার্চ। ভারতীয় দল তাদের সব ম্যাচ দুবাইতে খেলবে। এই টুর্নামেন্টটি ৮ বছর পর ফিরে আসছে।ভারতীয় দলের প্রথম ম্যাচ হবে ২০ ফেব্রুয়ারি দুবাইতে বাংলাদেশের বিপক্ষে। এর পর, টিম ইন্ডিয়া ২৩ ফেব্রুয়ারি তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে।এই ম্যাচটি হবে পাকিস্তানের বিপক্ষে। টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে তাদের তৃতীয় এবং শেষ ম্যাচটি খেলবে ২ মার্চ।

যদি রোহিতরা তাদের প্রথম দুটি ম্যাচই জিততে পারে, তাহলে এটি এটিই হবে ঐতিহাসিক রেকর্ড। কেননা এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ ১৮টি ম্যাচ জয়ের রেকর্ড আছে। আর এরপরেই আছে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। তারা ১৪টি ম্যাচ জিতেছে। যদি ভারতীয় দল তাদের প্রথম দুটি ম্যাচে বাংলাদেশ এবং পাকিস্তানকে হারায়, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের ২০তম জয় হবে। যা এখন পর্যন্ত কেউ করতে পারেনি।

টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২০ তম জয়ের রেকর্ড গড়তে হলে টুর্নামেন্টে মাত্র ২টি ম্যাচ জিততে হবে। গ্রুপ পর্বে তাকে ৩টি ম্যাচ খেলতে হবে। সেমিফাইনালে পৌঁছাতে হলে, ভারতীয় দলকে যে কোন মূল্যে এই তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জিততে হবে। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৮টি দলের মধ্যে মোট ১৫টি ম্যাচ হবে। দলগুলিকে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারত ও পাকিস্তান একই গ্রুপ-এ-তে রয়েছে।তাদের সঙ্গে অন্য দুটি দল হলো নিউজিল্যান্ড ও বাংলাদেশ। যেখানে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং ইংল্যান্ডকে গ্রুপ বি তে রাখা হয়েছে।৮টি দলই তাদের নিজ নিজ গ্রুপে ৩-৩টি করে ম্যাচ খেলবে।

চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সময়সূচী

১৯ ফেব্রুয়ারি – পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, করাচি

২০ ফেব্রুয়ারি – বাংলাদেশ বনাম ভারত, দুবাই

২১ ফেব্রুয়ারি – আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, করাচি

২২ ফেব্রুয়ারি – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, লাহোর

২৩ ফেব্রুয়ারি – পাকিস্তান বনাম ভারত, দুবাই

২৪ ফেব্রুয়ারি – বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, রাওয়ালপিন্ডি

২৫ ফেব্রুয়ারি – অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, রাওয়ালপিন্ডি

২৬ ফেব্রুয়ারি – আফগানিস্তান বনাম ইংল্যান্ড, লাহোর

২৭ ফেব্রুয়ারি – পাকিস্তান বনাম বাংলাদেশ, রাওয়ালপিন্ডি

২৮ ফেব্রুয়ারি – আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, লাহোর

১ মার্চ – দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, করাচি

২ মার্চ – নিউজিল্যান্ড বনাম ভারত, দুবাই

৪ মার্চ – সেমিফাইনাল ১, দুবাই

৫ মার্চ – সেমিফাইনাল ২, লাহোর

৯ মার্চ – ফাইনাল, লাহোর (ভারত ফাইনালে পৌঁছালে দুবাইতে খেলা হবে)

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি