খোলা শার্টে ব্যাঙ্ককের যৌনপল্লিতে অমিতাভ, আড়াই ঘন্টা ধরে ‘নগ্ন শো’ দেখলেন বিগ বি

যদিও আমি বলেছিলাম, 'স্যার, এটা প্যাটপং, এখানে লাইভ শো আছে, যদি আমি আপনাকে নিয়ে যাই, ভারতীয়রা দাঙ্গা বাঁধিয়ে দেবে। কিন্তু তখন অমিতজি আমাকে সাহস যুগিয়ে বলেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাঙ্ককের যৌনপল্লিতে নিশিযাপনের নাম ডাক রয়েছে যুগ যুগ ধরেই। বছরভর ব্যাঙ্কক-থাইল্যান্ডে পর্যটকের আনাগোনা লেগেই রয়েছে। এছাড়াও প্রাপ্তবয়স্কদের জন্যে ব্যাঙ্ককে হরেক রকমের ক্লাব থেকে পানশালা রয়েছে। সেখানে রাত রঙিন করতে যান অনেক পর্যটক। এমনই একদিন ‘নগ্ন ক্লাবে’ নর্তকীদের নাচ দেখতে গিয়েছিলেন খোদ অমিতাভ বচ্চন। বিশ্বজোড়া তাঁর খ্যাতি, এমন কেউ নেই যে, তাঁকে চেনেন না। কিন্তু সেদিন ব্যাঙ্ককের ‘নগ্ন ক্লাবে’ এক্কেবারে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই গিয়েছিলেন অমিতাভ বচ্চন। ২০ বছর আগের সেই অজানা কাহিনী এবার প্রকাশ্যে আনলেন বলিউডের প্রখ্যাত পরিচালক অপূর্ব লাখিয়া। যিনি “শুটআউট অ্যাট লোখণ্ডওয়ালা”, “মিশন ইস্তানবুল” এবং “হাসিনা পার্কার” এর মতো একাধিক ছবি উপহার দিয়েছেন বলিউডকে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ২০০৫ সালের অ্যাকশন থ্রিলার “এক আজনবি”-তে মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে শুটিংয়ের কিছু অভিজ্ঞতা শেয়ার করলেন পরিচালক। পরিচালকের কথায়, ‘সে বছর কুড়ির আগের কথা, আমি বিগ বি-র সঙ্গে ব্যাংককের একটি ‘নগ্ন ক্লাবে’ গিয়েছিলাম। স্যার আমাকে গোটা ব্যাংকক ঘুরিয়ে দেখাতে বলেছিলেন। তখন ব্যাঙ্ককের ওই ক্লাবে আমরা যাই। যদিও আমি বলেছিলাম, ‘স্যার, এটা প্যাটপং, এখানে লাইভ শো আছে, যদি আমি আপনাকে নিয়ে যাই, ভারতীয়রা দাঙ্গা বাঁধিয়ে দেবে। কিন্তু তখন অমিতজি আমাকে সাহস যুগিয়ে বলেছিলেন। না কিছু হবে না, আমরা যাব। তখন অমিতজি একটি শার্ট পরেছিলেন, যার বোতাম খোলা ছিল এবং তিনি থাই ধুতির মতো পোশাক পরেছিলেন। তিনি প্যাটপংয়ে হাঁটছেন এবং আমরা এক্সোটিক পুই নামে একটি জায়গায় যাচ্ছি, যেখানে এই সমস্ত নগ্ন শো হয়। আর অমিতজি কখনও এমন শো দেখেননি। তিনি সেখানে এমনভাবে হাঁটছিলেন যেন তিনি জুহুতে আছেন। এরপরে শো দেখে আমরা ভোর আড়াইটা-তিনটার দিকে ফিরে আসি। ওই শো দেখে অমিতজির মাথা একেবারে ঘুরে গিয়েছিল।’

প্রসঙ্গত, ‘এক আজনবি হল টনি স্কটের ম্যান অন ফায়ারের রিমেক, যা একই নামের একটি উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি। ছবিতে বিগ বি কর্ণেল সূর্যবীর সূর্য সিংহের ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিতে অভিষেক বচ্চন, লারা দত্ত এবং সঞ্জয় দত্তেরও ক্যামিও ছিল। কাজের ক্ষেত্রে, রজনীকান্তের সঙ্গে অমিতাভ বচ্চনের ছবি ‘ভেত্তাইয়ান’ সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিতে বিগ বি ফাহাদ ফাসিল এবং রানা দাগ্গুবাতির সঙ্গেও স্ক্রিন স্পেস শেয়ার করেছেন। ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি রিমেকে দীপিকা পাড়ুকোনের সঙ্গেও দেখা যাবে।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!