হিন্দু সমাজের ঐক্যবদ্ধতাই মূল লক্ষ্য সংঘের ,বললেন মোহন ভাগবত

Share:

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান:হাজারও জটিলতা কাটিয়ে হাইকোর্টের হস্তক্ষেপে বর্ধমানের তালিত সাইকমপ্লেক্সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের আরএসএস প্রধান মোহন ভাগবতের সভা হয় রবিবার।এদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ আরএসএস(RSS) সঙ্ঘ চালক মোহন ভাগবত(Mohon Bhagawat) আয়োজিত সভায় বলেন, “সঙ্ঘের একমাত্র লক্ষ্য হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করা।” তিনি স্পষ্ট করেন যে, সঙ্ঘের মূল কাজ হল সমাজকে একত্রিত রাখা এবং এমন মানুষ গড়ে তোলা, যারা ঐক্যবদ্ধ জীবনযাপন করবে।

তিনি আরও বলেন, “হিন্দু সমাজই ভারতের দায়িত্বশীল সমাজ। এই দেশের একটি স্বতন্ত্র স্বভাব রয়েছে, যা বহুবিধ সংস্কৃতি ও মতাদর্শকে গ্রহণ করে এগিয়ে যায়।” মোহন ভাগবতের মতে, যারা ভারতের এই বৈচিত্র্যময় স্বভাবের সঙ্গে খাপ খাওয়াতে পারেনি, তারা আলাদা দেশ গঠন করেছে।সঙ্ঘের কার্যপ্রণালী সম্পর্কে তিনি জানান, এটি কোনো আনুষ্ঠানিক সদস্যপদভিত্তিক সংগঠন নয়”। কোনও ফি নেই, সদস্যপদের বাধ্যবাধকতা নেই, যে কেউ এসে সঙ্ঘের কাজ বুঝতে পারেন এবং ইচ্ছা হলে চলে যেতে পারেন”এমনটাই বলেন ভাগবত। সমাজের বৃহত্তর স্বার্থেই সঙ্ঘের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

এদিনের এই সভায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ(Dilip Ghosh), সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশে পরিস্থিতি নিয়ে যথেষ্ট চিন্তিত তিনি।ওই দেশের মানুষরা কিভাবে বাঁচবে সেটাই বড় চিন্তার বিষয়। দেশটা এক থাকবে না টুকরো টুকরো হয়ে যাবে তা নিয়েও চিন্তা রয়েছে।এই সভা করা নিয়ে বাধার সম্মুখীন হতে হয়। আদালত পর্যন্ত গড়ায় বিষয়টি। অবশেষে অনুমতি পায়। এ বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ১০০ বছর ধরে বিভিন্ন বাধা অতিক্রম করে দেশ গঠনের কাজ করে চলেছে। এই ধরনের ছোট খাটো বাঁধা কোন বিষয় নয়। যতদিন হিন্দু বোধ জাগ্রত সবার মধ্যে না হবে ততদিন কাজ করে যাবে রাষ্ট্রীয় সেবক সংঘ।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের