বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ:বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। সম্পর্ক থেকে বেরিয়ে আসার অভিযোগ নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে। কাউন্সিলর এর বাড়ির সামনে ক্ষোভে ফেটে পড়লেন মহিলা।উত্তর ২৪ পরগনার অন্তর্গত বনগাঁ পৌরসভার(Banga Municipality) ১৮ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের বিরুদ্ধে রাখি রায় নামে এক মহিলা অভিযোগ তোলেন তার সঙ্গে দীর্ঘ এক বছর ধরে সম্পর্কে লিপ্ত ছিল নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস। কিন্তু বর্তমানে তার সঙ্গে যোগাযোগ করছে না, তার কোন খোঁজ নিচ্ছে না। রবিবার রাখি রায় ক্ষোভে ফেটে পড়েন বনগাঁ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের বাড়ির সামনে। তিনি চিরঞ্জিত বিশ্বাসের শাস্তির দাবি তোলেন।

তার অভিযোগ চিরঞ্জিত বিশ্বাস তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ব্যবহার করেছে। এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে আর না ঘটাতে পারে তেমন ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তিনি। ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। মহিলাকে থানায় অভিযোগ জানানোর জন্য অনুরোধ করা হয় পুলিশের পক্ষ থেকে। দীর্ঘক্ষণ টাল বাহানার পরে মহিলা কাউন্সিলর এর বাড়ির সামনে থেকে চলে যান। এই বিষয়ে অভিযোগকারী মহিলা রাখি রায় বলেন, চিরঞ্জিত বিশ্বাস দীর্ঘ এক বছর ধরে তার সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিল।

তার প্রলভোনে সে বাড়ি ছেড়ে অন্য জায়গায় ভাড়াবাড়িতে এসে থাকেন। কিন্তু সাম্প্রতিক কালে চিরঞ্জিত বিশ্বাস তার সঙ্গে যোগাযোগ রাখছে না। তিনি যোগাযোগ করার চেষ্টা করলে তাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। তিনি চায় চিরঞ্জিত বিশ্বাসের শাস্তি হোক। তিনি আরও দাবি করেছেন শাসকদলের নাম ভাঙ্গিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে চিরঞ্জিত বিশ্বাস। যদিও রাখির সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ১৮ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস(Councillor Chiranjit Biswas)। তিনি জানিয়েছেন মহিলা পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ করছেন।

এরকম কোন ঘটনা ঘটেনি। তার সঙ্গে ওই মহিলার ছবি আছে সে প্রসঙ্গে তিনি জানিয়েছেন এখন এ আই এর মাধ্যমে ছবি করা যায়। যদিও নির্দল কাউন্সিলর এর বাড়ির সামনের এই ঘটনা নিয়ে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মন্ডল একটি ছবি দেখিয়ে জানিয়েছেন চিরঞ্জিত বিশ্বাসের মাথার উপরে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি হাত রয়েছে, সেই কারণে পুলিশ তাকে ধরছে না। চিরঞ্জিত বিশ্বাস তৃণমূল করে। যদিও চিরঞ্জিত বিশ্বাস নির্দল কাউন্সিলর বলে দাবি করেছেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস ছবি দেখানো প্রসঙ্গে তিনি জানিয়েছেন নরেন্দ্র মোদীর সঙ্গে ও তো অনেকের ছবি আছে তাতে কি হয়েছে। যদি সে দোষী হয় আইনতভাবে তাকে সাজা দেবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের