মুক্তিযোদ্ধারা অতীত, হাসিনাকে উচ্ছেদকারীদের ‘জুলাই যোদ্ধা’র সম্মান দিচ্ছে ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে খোলাখুলিই যুদ্ধ শুরু করল মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। সেই সঙ্গে পাকিস্তানপন্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সরকারি অর্থে প্রতিপালিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কুর্সি থেকে শেখ হাসিনাকে উচ্ছেদকারী ও স্বঘোষিত মুক্তিযুদ্ধবিরোধীদের ‘জুলাইযোদ্ধা’ হিসাবে সম্মান দেওয়া হচ্ছে। আর ওই সময়ে যারা পুলিশ ও দুষ্কৃতীদের গুলিতে মারা গিয়েছিলেন তাদের ‘জুলাই শহিদ’ হিসাবে সম্মানিত করা হবে। ‘জুলাইযোদ্ধা’ এবং ‘জুলাই শহিদ’ এর পরিবারের সদস্যরা  সরকারি সব সুযোগ-সুবিধা পাবেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) তদারকি সরকারের ত্রাণ উপদেষ্টা তথা একাত্তরের মুক্তিযুদ্ধে রাজাকার বাহিনীর অন্যতম সদস্য ফারুখ ই আজম জানিয়েছেন, ‘শিগগিরই জুলাই অধিদফতর নামে আলাদা একটি দফতর গড়া হবে। ওই দফতরের মাধ্যমেই শেখ হাসিনাকে দেস থেকে তাড়ানো জুলাই-অগস্টের আন্দোলনকারীদের স্বীকৃতি দেওয়া হবে। যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে ৩০ লক্ষ টাকা দেওয়া হবে। চলতি বছরে দেওয়া হবে ১০ লক্ষ। আগামী বছর দেওয়া হবে ২০ লক্ষ। আর ‘জুলাইযোদ্ধা’রা আজীবন চিকিৎসার সুবিধা এবং ভাতাও পাবেন। যারা গুরুতর আহত তারা এককালীন পাঁচ লাখ টাকা পাবেন এবং প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। একটি অঙ্গহানি হয়েছে যাদের তারা প্রতি মাসে ১৫ হাজার টাকা ভাতা পাবেন এবং এককালীন ৩ লাখ টাকা পাবেন। সামান্য আহতরা চাকরি-সহ পুনর্বাসন কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন। আহতদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারি, আধা-সরকারি ও অন্যান্য চাকরিতে তারা অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ পাবেন।’

পাশাপাশি, বাংলাদেশের মাটি থেকে মুক্তিযোদ্ধাদের নির্মূল করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসকদের সম্মেলনে দেশের প্রতিটি জেলায় থাকা মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে মুক্তিযোদ্ধা সংসদও ভেঙে দিতে বলা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক