‘এই টিমই জিতবে’…কাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন ক্লার্ক?

Share:

নিজস্ব প্রতিনিধি : আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। দুয়ারে কড়া নাড়ছে চ্যাম্পিয়নস ট্রফি। শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এমন আবহে ক্রিকেট দুনিয়ায় চলছে নানারকম ভবিষ্যদ্বাণী। যা নিয়ে বিস্তর কাঁটাছেড়া চলছে গোটা বিশ্বে।কারোর চোখে ইন্ডিয়া,আবার কারোর চোখে নিউজিল্যান্ড জিতবে খেতাব!এবার ভবিষ্যদ্বাণী করলেন খোদ অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। তাঁর কথায় সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন অধিনায়ক রোহিত শর্মা।

এই নিয়ে ক্লার্ক বলেন, ‘অস্ট্রেলিয়ার জন্য ফিঙ্গার ক্রসড, তাই আমি বলতে চাই অস্ট্রেলিয়া ফাইনালিস্টদের একজন। আর আমার মনে হয় ফাইনালে তারা ভারতের মুখোমুখি হবে। ফাইনালে অস্ট্রেলিয়াকে ভারত হারাতে চলেছে। আমার মুখ থেকে এই কথাটা বেরিয়ে এল, আমার বিশ্বাসই হচ্ছে না।’একইসঙ্গে তিনি বলেন,‘আমার মতে, ভারত চ্যাম্পিয়ন হবে।রোহিতের ফর্ম ভালোই লাগছে।আমি নিশ্চিত ভারতের তাকে দরকার।’

সবচেয়ে বেশি উইকেট নিয়ে প্রশ্ন করা হলে প্রাক্তন অজি অধিনায়ক এগিয়ে রেখেছেন ইংল্যান্ডের জফরা আর্চারকে। তার কথায়,  ‘আমি বলব আর্চার সবচেয়ে বেশি উইকেট পাবে।আমি জানি সে ইংল্যান্ডের, আমি মনে করি না যে তারা খুব ভালো করবে।কিন্তু আমি তাকে মহাতারকা মনে করি।’

উল্লেখ্য, আগামীকাল ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। আসরে সর্বোচ্চ উইকেট বা রানের দৌড়ে অস্ট্রেলিয়ার কাউকে রাখেননি ক্লার্ক।কারণ, এবারের অজি দলটি দ্বিতীয় সারির। সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে তিনি দেখছেন ইংল্যান্ডের জোফরা আর্চারকে।

যেমন কর্ম, তেমন ফল! এনকাউন্টারে মৃত্যুর পর ছেলেকে শেষবার দেখতেও রাজি নন মা

বৈভবের জন্য কেন বাদ সঞ্জু? অবশেষে মুখ খুললেন কোচ গম্ভীর

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য, নিহত লস্কর জঙ্গি কমান্ডার

হাসপাতালে পৌঁছানোর আগেই অটোতেই জন্ম চার সন্তানের, জন্মের পরই মর্মান্তিক মৃত্যু

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার, শেষ চার ম্যাচে থাকছে বিশেষ বল

পিগ আয়রনের কারখানায় অক্সিজেন সিলিন্ডার ফেটে ভয়াবহ বিপর্যয়! মৃত ৩

৪৫ হাজারে Samsung Galaxy ও Google Pixel ! জানেন কোথায় মিলবে সস্তায় ফোন?

শেষ আটে কে কার মুখোমুখি হবে? জেনে নিন বিস্তারিত তথ্য

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

নিম্নচাপের জেরে ভিজবে ৭ জেলা, প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

আমেরিকার হামলা জবাবে ‘ভয়াবহ প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের

অসম থেকে কন্যাকুমারী! দীর্ঘতম ট্রেনযাত্রায় দেখে ফেলুন দেশের নানা অফবিট গন্তব্য

বিশ্বকাপে প্রিয় দলের হার মানতে পারছেন না? জেনে নিন মন ভাল করার উপায়

বর্ষার জল থেকেই কানে সংক্রমণ? অবহেলা করলেই বাড়তে পারে বিপদ!