মুখ্যমন্ত্রীর সমতুল্য বেতন , কত টাকা মাসিক ভাতা পাবেন দিল্লির বিধানসভার স্পিকার?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২৭ বছর পর দিল্লি শাসনের সুযোগ পেয়েছে পদ্ম শিবির। বৃহস্পতিবার দিল্লিতে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন রেখা গুপ্তা। সেইসঙ্গে বিজেপির তরফ থেকে বিধানসভার স্পিকার এবং ডেপুটি স্পিকারের নাম ঘোষিত হয়েছে ।

দিল্লির বিধানসভার স্পিকার হয়েছেন বিজেন্দর গুপ্ত । যিনি এরআগে ছিলেন বিজেপির প্রাক্তন সভাপতি । সেইসঙ্গে দিল্লির ডেপুটি স্পিকার হিসাবে মনোনীত হয়েছেন মোহন সিং বিষ্ট। এবার জেনে নেওয়া যাক আগামী দিনে কী কী সুবিধা , কত টাকা বেতন পেতে চলেছেন দিল্লির স্পিকার এবং ডেপুটি স্পিকার ।

বিধানসভার স্পিকাররে মূল বেতন হবে মুখ্যমন্ত্রীর সমান । সরকারি তথ্য অনুসারে, বিধানসভার স্পিকার এবং ডেপুটি স্পিকারের মূল বেতন হবে ৬০ হাজার টাকা । সেইসঙ্গে এনারা দুজনেই পাবেন ৩০ হাজার টাকা নির্বাচনী ভাতা। শুধুতাই নয় স্পিকার এবং ডেপুটি স্পিকার উভয়কেই ২৫০০০ টাকা করে সচিবালয় থেকে দেওয়া হয় টাকা । একথায় বলা যায়, দুজনে প্রতি মাসে পেতে চলেছেন ১ লক্ষ ৭০ হাজার টাকা । এছাড়াও একাধিক সুযোগ- সুবিধা পাবেন স্পিকার এবং ডেপুটি স্পিকার। যেমন – গাড়ি , ড্রাইভার এবং পেট্রোল খরচ । ব্যক্তিগত গাড়ি, ল্যাপটপ, প্রিন্টার, মোবাইলের জন্য তাঁরা পাবেন ১০ , ০০০ টাকা করে ভাতা । একথায় বলা যায়, এলাহি সুযোগ সুবিধা পেতে চলেছেন দিল্লির স্পিকার এবং ডেপুটি স্পিকার ।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক