বার্ধক্যজনিত রোগে কাহিল, ইস্তফা দিতে পারেন পোপ ফ্রান্সিস

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বয়সের ভারে ন্যুব্জ। শরীর ঠিক মতো চলছে না। বার্ধক্যজনিত রোগের কারণে প্রায়শই অসুস্থ হয়ে ভর্তি হতে হচ্ছে হাসপাতালে। এই ভাবে আর বেশিদিন দায়িত্ব সামলাতে রাজি নন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। শারীরিক অসুস্থতার কারণেই পোপের পদ থেকে ইস্তফা দিতে পারেন তিনি। আর ওই খবর ছড়িয়ে পড়তেই ভ্যাটিকান সিটিতে শোরগোল পড়ে গিয়েছে। পোপের পদত্যাগ করার সম্ভাবনা নিযে ইঙ্গিতবহ মন্ত্য করেছেন কার্ডিনাল জঁ ম্যার্ক অ্যাভেলিন। তাঁর কথায়, ‘পোপ যদি পুরোপুরি সুস্থ না হয়ে ওঠেন তবে সবকিছুই সম্ভব।’

২০১৩ সালে আচমকাই পোপের পদে ইস্তফা দিয়েছিলেন ষোড়শ বেনডিক্ট। সেটাই ছিল ১২৯৪ খ্রিস্টাব্দের পরে কোনও পোপের আকস্মিক সরে দাঁড়ানোর ঘটনা। ষোড়স বেনডিক্টের জায়গায় পোপ হিসাবে নির্বাচিত হয়েছিলেন ষোড়শ ফ্রান্সিস। কিন্তু গত কয়েক মাস ধরেই শারীরিকভাবে অসুস্থ ৮৮ বছর বয়সী ক্যাথলিক ধর্মগুরু। গত ১৪ ফেব্রুয়ারি অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছে তাঁকে। পরে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন ষোড়শ ফ্রান্সিস। গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভ্যাটিকানের তরফে এক বিবৃতিতে বলা হয়, ‘পোপের শ্বাসনালিতে একাধিক জীবাণু সংক্রমণ (পলিমাইক্রোবিয়াল ইনফেকশন) শনাক্ত হয়েছে। তবে স্থিতিশীল অবস্থায় পোপের ‘নির্ধারিত চিকিৎসা চলছে’ আর তার শরীরে জ্বর নেই। পোপ ফ্রান্সিসকে ‘জটিল শারীরিক অবস্থার’ কারণে চিকিৎসা দেওয়া হচ্ছে। যত দিন প্রয়োজন, তত দিন হাসপাতালে থাকবেন তিনি।’

আর তার পরেই জল্পনা শুরু হয়েছে, ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরুর পদ থেকে ইস্তফা দিতে পারেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের অন্যতম প্রবীণ কার্ডিনাল জিয়ানফ্রাঙ্কো রাভাসি এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি মনে করি তিনি করতে পারেন। কারণ পোপ ফ্রান্সিস এমন একজন ব্যক্তি যিনি তার পছন্দগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশ আন্তরিক।’ পোপের পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন কার্ডিনাল হুয়ান যোসে ওমেলাও। তাঁর কথায় ‘পোপ বদলায়, আমরা বিশপরা বদলাই, প্যারিসের পুরোহিতরা বদলায়, সবাই বদলায়। কিন্তু ট্রেনটি চলতেই থাকে। অর্থা‍ৎ ক্যাথলিক ধর্ম আপন বেগেই এগিয়ে যাবে।’ 

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

কবে অবসর? বিশ্বকাপের মাঝেই বড় ইঙ্গিত লিওনেল মেসির

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের