কর্মীদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র কৃষ্ণনগর পুরসভা চত্বর, আহত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া:কৃষ্ণনগর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের আন্দোলন ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল পৌরসভা চত্বর, মারধরে জখম ৫।অবসরপ্রাপ্ত কর্মীদের আন্দোলন ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল কৃষ্ণনগর পৌরসভা(Krishnanagar Municipality) চত্বর। মারধরের ফলে জখম হলেন ৫জন।বকেয় দাবি আদায়ের জন্য শুক্রবার কৃষ্ণনগর পৌরসভায় ডেপুটেশন কর্মসূচি ছিল অবসরপ্রাপ্ত কর্মীদের। পৌরসভা চত্বরে বিক্ষোভ সমাবেশ করার সময় চেয়ারম্যানের অনুগামীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় এক কাউন্সিলর ও এক অবসরপ্রাপ্ত কর্মী সহ ৫ জন গুরুতর জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। উত্তপ্ত পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। এদিকে মাথা ফেটে আশঙ্কাজনক অবস্থায় শক্তি নগর জেলা হাসপাতালে(Saktinagar Hospital) চিকিৎসাধীন তৃণমূলের এক কর্মী।

ঘটনা সূত্রপাত শুক্রবার বিকেল তিনটে নাগাদ। কৃষ্ণনগর পৌরসভার বর্তমান এবং প্রাক্তন কর্মচারীরা গ্রাচুইটি সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভ চলাকালীন পুরসভার চেয়ারম্যান গীতা দাস অন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সেই সময় লাউড স্পিকার বাঁজতে শুরু করলে শুরু হয় বচসা। অভিযোগ তৃণমূলের দুই গোষ্ঠী সেই বিবাদ থেকে মারামারিতে জড়িয়ে পড়ে। এতেই পাঁচজন গুরুতর আহত হন। সাময়িক পরিস্থিতি শান্ত হলেও কিছুক্ষণ পরেই পুরসভা চত্বর হাজির হন কয়েকশো কর্মী  লাঠি , বাঁশ নিয়ে। একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েন। ভাঙচুর চালানো হয় পুরসভার আসবাবপত্রে ।মাথা ফেটে গুরুতর আহত হন একাধিক জন। আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে যে অনুষ্ঠান মঞ্চের আয়োজন করা হয়েছিল তার সামনে রণক্ষেত্রের রূপ নেয় পুরসভা চত্বর।

পুরসভার চেয়ারম্যান গোটা ঘটনাকে মস্তান বাহিনীর আক্রমণ বলে মন্তব্য করেন। পাল্টা চেয়ারম্যানের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন পুরসভার একাধিক কাউন্সিলর। চেয়ারম্যান অভিযোগ করেন বাইরে থেকে সমাজবিরোধী এনে পৌরসভায় ভাঙচুর চালানো হয়েছে তাকে হেনস্থা করার চেষ্টা হয়েছে। অপরদিকে চেয়ারম্যানের বিরোধী তৃণমূলের এক কাউন্সিলর বলেন ,পুরসভার চেয়ারম্যান অনৈতিকভাবে কর্মচারীদের বেতন এবং গ্রাচুইটি আটকে রেখেছে তাই পুরস্কার কর্মীরা বিক্ষোভ দেখাতে গেলে তাদের ওপর আক্রমণ করা হয়েছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য