রানাঘাটে বিপুল পরিমাণ গাঁজা সহ ধরা পড়লেন স্মার্ট ও শিক্ষিত পাচারকারী

Share:

নিজস্ব প্রতিনিধি ,রানাঘাট: স্মার্ট ও শিক্ষিত গাঁজা পাচারকারীকে ধরল রানাঘাট থানার পুলিশ ।পাচারকারী আবার জোর গলায় দাবি করছেন সে নাকি মাদ্রাজ ও মুম্বাই আদালতের আইনজীবী। কি অবাক হচ্ছেন? পুলিশে প্রথম দিকে অবাক হয়েছিল।শুক্রবার দুপুর ১ টা নাগাদ গোপনসূত্রে খবর আসে একটি মারুতির চার চাকা গাড়ি করে গাঁজা পাচার হচ্ছে। কোচবিহার থেক NH12 ধরে হাওড়াগামি গাড়িটি এগোচ্ছে।তক্ষনি রানাঘাট থানার RT গাড়ি রানাঘাটে আইশতলা মোড় থেকে গাড়িটিকে পিছু ধাওয়া করে অবশেষে বেগোপাড়া কুপার্স রোডে দিয়ে গাড়িটিকে আটক করে।

তল্লাশি চালালে দেখা যায় ৩ বস্তা গাঁজা(Ganja) রয়েছে। মোট ১০৬ কেজি। আনুমানিক যার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকার মত। অবশেষে রানাঘাট ২ নং বিডিও ও ডিএসপিআর উপস্থিতিতে গাড়িটিকে সিজ করে রানাঘাট থানার পুলিশ ।এবার আসা যাক আসল কাহিনিতে ।বেশ কয়েক বছরের মধ্যে যেমন এটাই সবচেয়ে বেশি গাঁজা উদ্ধার তেমনি অভিযুক্ত গাঁজা পাচারকারী নিজেকে আইনজীবী বলে বলে দাবি করে অনড়গল ইংরাজি বলে যাচ্ছে। তার চোখে মুখে ভয়ের কোন ছাপ নেই। মনে হচ্ছে কিছুই হয়নি। আসলেই যদি ছেলেটি আইনজীবী হয়ে থাকেন তাহলে সমাজ বিপথের দিকে এগোচ্ছে। কিভাবে একজন দায়িত্বশীল সমাজের মানুষ হয়ে গাঁজা পাচারে নামলেন?

আর যদি সত্যি আইনজীবী হয়ে থাকেন তাহলে আইনের ফাঁক বুঝেই চলছে এই পাচার। আমরা অনেক পাচারকারী দেখেছি আপনারও হয়তো দেখেছেন কিন্তু একজন আইনজীবী হয়ে এই ধরনের অসামাজিক কাজে এই প্রথম দেখলাম। জানা যায়, ধৃতের বাড়ি মুম্বাই এ।তার বয়স ২৭+। আজকেই এই ঘটনায় যেমন স্মার্ট আইনজীবী গাঁজা পাচারকারী দেখছেন তেমনি এটা রানাঘাট থানার একটি বড় সাফল্য বলে দাবি করছেন পুলিশ আধিকারিকরা। ধৃতের পরিচয় যাচাই করছে রানাঘাট থানার পুলিশ।

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের