Loading live market data...
Loading active stocks...
Connecting...

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে অনিশ্চিত বিরাট কোহলি?

Share:

নিজস্ব প্রতিনিধি, দুবাই: রাত পোহালেই রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুবাইয়ের মাটিতে ভারত-পাকিস্তানের মহাযুদ্ধ। আর ওই মহাযুদ্ধের কয়েক ঘন্টা আগেই বড় দুঃসংবাদ ভারতীয় শিবিরে। সম্ভবত পায়ের চোটের কারণে অনিশ্চিত ভারতীয় দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ। যদিও এ বিষয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে কিছু জানানো হয়নি। কিন্তু দুবাইয়ের আইসিসি আকাদেমিতে ভারতীয় দলের প্রশিক্ষণের সময়ের এক ছবি ভাইরাল হয়েছে। ওই ছবিতে দেখা যাচ্ছে, কোহলির বাঁ পায়ে আইব্যাগ জড়ানো। ওই আইসব্যাগ লাগিয়ে ডাগ আউটে বসে দলের অনুশীলন দেখছেন প্রাক্তন ভারত আধিনায়ক।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিমধ্যেই ভারত ও পাকিস্তান একটি করে ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে অনেকটাই চাপে বাবর আজম-মহম্মদ রিজওয়ানরা। অন্যদিকে, প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দুই পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুই নম্বরে রয়েছেন রোহিত শর্মারা। রবিবার দুই চির প্রতিদ্বন্দ্বী দল পরস্পরের বিরুদ্ধে খেলতে নামবে। ভারত জিতলে সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে। আর সেক্ষেত্রে পাকিস্তানের বিদায় নিশ্চিত হবে। উল্টোদিকে পাকিস্তান জিতলে সেমিতে পৌঁছনোর আশা থাকবে বাবরদের। আর রোহিতদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে বড় রানে হারিয়ে নেট রান রেনের উন্নতি করতে হবে।

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যাট হাতে তেমন ভূমিকা রাখতে পারেননি। ২২ রান করে সাজঘরে ফিরেছিলেন কোহলি। একদিনের ক্রিকেটে ১৪ হাজার রানের মালিক হওয়া থেকে তিনি মাত্র ১৫ রান পিছিয়ে। ফলে ভক্তরা আশা করেছিলেন, রবিবার দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে দ্রুততম ১৪ হাজার রানের মালিক হওয়ার রেকর্ড করবেন কিং কোহলি। কিন্তু ম্যাচের আগে যেভাবে পায়ে আইসব্যাগ লাগিয়ে ঘুরছেন প্রাক্তন ভারত অধিনায়ক, তাতে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে।

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুভেন্দুর মাস্টারস্ট্রোকে ঘুম উড়েছে তারেক রহমানের

পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, ৩১ জুলাই অবসর নেওয়ার কথা

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়

কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্যে ফ্রান্সে পৌঁছলেন আলিয়া

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

নির্বাচনে প্রভাব ফেলেছে এসআইআর সওয়াল কল্যাণের, পাল্টা কী জবাব শীর্ষ আদালতের?‌

বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি মিসের ঘটনা এখনও স্বপ্নে ভেসে ওঠে বাজ্জোর

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি