আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মামলার জটে আটকে স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ’, ক্ষোভ উগরে দিলেন মমতা

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গে আটকে রয়েছে স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ। আর তা নিয়েই সোমবার ধনধান্য অডিটোরিয়ামে ডাক্তারদের সঙ্গে বৈঠক থেকে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় , ‘ কয়েক লক্ষ ছেলেমেয়ের নিয়োগ বন্ধ হয়ে আছে। কারণ ওবিসি সংরক্ষণ নিয়ে একটা মামলা করা হয়েছে।  তবুও ৪ লক্ষ ৪২ হাজার মানুষকে টেলি মেডিসিন মাধ্যমে সেবা দেওয়া হয়েছে  ।’ 

সেইসঙ্গে স্বাস্থ্য কাঠামো নিয়ে মুখ খোলেন  মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি  জানান,’ বাম আমলে স্বাস্থ্যক্ষেত্রে তলানিতে ঠেকেছিল। তৃণমূল সরকারের আমলে ৪০ হাজার বেড বেড়েছে।  রাজ্যে আরও পাঁচ হাজার প্যারা মেডিক্যাল কর্মী নিয়োগ হবে। ডেঙ্গি , কালাজ্বর টিকায় বাংলা ১ নম্বরে । সেই সঙ্গে  ২৬ হাজার নার্সিং এবং MBBS ৪ হাজার ৩৪৫ সিট বেড়েছে। এখন রাজ্যের  স্বাস্থ্য কাঠামোর উন্নতি হয়েছে।  চিকিৎসকদের রাজনীতির কোন রঙ নেই । তাঁরা মানবতার মুখ । ‘ 

আরও পড়ুনঃ ইন্টার্ন-পিজিটিদের ভাতা বাড়ল ১০ হাজার, চিকি‍ৎসকদের জন্য কল্পতরু মমতা

চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে মমতা বলেন , ‘ মহিলা চিকিৎসকদের জন্য হস্টেলের ব্যবস্থা রয়েছে । হাসপাতালের সুরক্ষা বাড়িয়েছি।  এবার থেকে  হাসপাতালে সুরক্ষার দায়িত্বে প্রাক্তন সেনাকর্মীদের নিয়োগের ভাবনা  নেওয়া হয়েছে । মানুষদের কাছে চিকিৎসকদের অবদান অপরিসীম । চিকিৎসকদের রাজনীতির কোন রঙ নেই । তাঁরা মানবতার মুখ।’ সেইসঙ্গে এদিন  ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি-দের ভাতা ১০ হাজার টাকা করে বাড়ানো ঘোষণা করলেন  মুখ্যমন্ত্রী   মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

Published by:

Share Link:

More Releted News:

শূন্যের গেরো কি কাটবে?‌ আলিমুদ্দিনে চলছে জোরদার হিসেবনিকেশ, সমীক্ষা মানতে নারাজ

ভোট মিটতেই কলকাতা ও রাজ্য পুলিশকে দরাজ সার্টিফিকেট দিলীপের

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ