বিশ্বরেকর্ড, বছরের প্রথম দিনে ভারতে জন্মাল ৬০ হাজার শিশু!

চিন, পাকিস্তান, নাইজেরিয়া বা বাংলাদেশ কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ল ভারতের থেকে। বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি জন্ম গ্রহন করা সদ্যোজাত শিশুদের নিরীখে ভারতই শীর্ষে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চিন, পাকিস্তান, নাইজেরিয়া বা বাংলাদেশ কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ল ভারতের থেকে। বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি জন্ম গ্রহন করা সদ্যোজাত শিশুদের নিরীখে ভারতই শীর্ষে। এমনই এক তালিকা প্রকাশ করেছে ইউনিসেফ (UNICEF)। বছরের প্রথম দিনে ভারতে জন্মেছে ৫৯,৯৯৫টি শিশু, যা এক্কেবারে বিশ্বরেকর্ড। ইউনিসেফের এক গ্লোবাল রিপোর্ট (UNICEF’s Global Report on New Born Baby) অনুসারে ওই দিন দ্বিতীয় স্থানে থাকা চিনে জন্মানো শিশুর সংখ্যা প্রায় অর্ধেক। উল্লেখ্য, ২০২১ সালে ভারত অনেকটাই পিছনে ছিল। কারণ ২০২১ সালের প্রথম দিন ভারতে জন্মগ্রহন করেছিল মোটে ৭ হাজার ৩৯০ জন শিশু।

কিন্তু ২০২২ সাল সেই রেকর্ড কার্যত ভেঙ্গে একেবারে বিশ্বরেকর্ড গড়ে বসেছে। এর পিছনে বিশেষজ্ঞরা করোনা পরিস্থিতি ও লকডাউনকেই দায়ি করছেন। ভারতের পিছনে রয়েছে চিন, নাইজেরিয়া ও পাকিস্তান। ইউনিসেফের তালিকায় ১ জানুয়ারি চিনে প্রায় ৩৫ হাজার ৬১৫টি শিশু জন্মগ্রহন করেছে। যা ভারতের অর্ধেক। চিনের পর নাইজেরিয়া ও পাকিস্তান। ইউনিসেফের পেশ করা তালিকায় জানা যাচ্ছে চলতি বছরের ১ জানুযারি গোটা বিশ্বে প্রায় ৩ লক্ষ ৭১ হাজার, ৫০৪টি শিশুর জন্ম হয়েছে। যার মধ্যে ৫২ শতাংশ শিশুর জন্ম হয়েছে মাত্র ১০টি দেশে। এক নজরে দেখে নিন কোন দেশে কত শিশুর জন্ম হল বছরের প্রথম দিন।

ভারত- ৫৯,৯৯৫
চিন- ৩৫,৬১৫
নাইজেরিয়া- ২১,৪৩২
পাকিস্তান- ১৪,১৬১
ইন্দোনেশিয়া- ১২,৩৩৬
ইথিওপিয়া- ১২০০৬
মার্কিন যুক্তরাষ্ট্র- ১০৩১২
মিশর- ৯,৪৫৫
বাংলাদেশ- ৯,২৩৬
কঙ্গো গণতান্ত্রীক প্রজাতন্ত্র- ৮, ৫৪০

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে