‘পিসিশাশুড়ির দেহ’জেরার মুখে স্বীকার আটক মা ও মেয়ের!কোন উদ্দেশ্যে খুন ?

Share:

নিজস্ব প্রতিনিধি : সাতসকালে কুমোরটুলি গঙ্গার পাড়ে ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয়েছিল এক মহিলার দেহ। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।পুলিশের হাতে এই ঘটনায় হাতেনাতে পাকড়াও হয় ২ মহিলা। অভিযুক্ত ওই দুই মহিলা সম্পর্কে মা ও মেয়ে।আটক ওই দুই মহিলার নাম ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ।পুলিশি জেরায় এবার উঠে এল চাঞ্চল্যকর তথ্য।পিসিশাশুড়ির দেহ ট্রলিতে ভরে ফেলতে এসেছিলেন গঙ্গায়!জেরার মুখে স্বীকার করলেন আটক মা ও মেয়ে।

সোমবার সকালে সরগরম হয় কলকাতার কুমোরটুলি ঘাট চত্বর।দুই মহিলাকে গঙ্গার ধারে দেহাংশ ভর্তি ট্রলি ব্যাগ নিয়ে ঘুরতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের।তারা চেপে ধরতেই সেই ট্রলি ব্যাগ থেকে বেরোয় দেহাংশ।নীলরঙা ট্রলি ব্যাগের মধ্যে টুকরো করা দেহাংশ পাওয়া যাবে এমনটা আঁচ করতে পেরেছিলেন স্থানীয়রা।তাদের ব্যাগ ফেলার তাড়াহুড়ো দেখে চমকে যান স্থানীয়রা।

পুলিশ আরও জানিয়েছে, জিজ্ঞাসাবাদের মুখে ফাল্গুনী ও আরতি স্বীকার করে নিয়েছেন যে, দেহটি এক মহিলার। তাঁরা জানিয়েছেন দেহটি আসলে সুমিতা ঘোষ নামের এক বৃদ্ধার। সম্পর্কে তিনি ফাল্গুনীর পিসিশাশুড়ি। দুই অভিযুক্তই মধ্যমগ্রামের ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সেখানে তাঁরা ভাড়া থাকতেন। এটি খুনের ঘটনা কি না, খুনটি মধ্যমগ্রামেই হয়েছিল কি না, কি কারণেই বা খুন করা হল তা খতিয়ে দেখছে পুলিশ।

‘কৌতুকশিল্পীদের অসম্মান করা বন্ধ করুন’, ‘৩৭০ টাকা বিরিয়ানি’-বিতর্কে প্রণীতের পাশে রণবীর

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চস্য হাওড

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

চিকিৎসার ‘গাফিলতি’তে রোগীর মৃত্যুর অভিযোগ, রণক্ষেত্র বারাসত হাসপাতাল চত্বর

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের