নতুন বছরে নতুন কোচ, জয় পেতে মরিয়া ইস্টবেঙ্গল

লিগ টেবিলে সবার শেষে অবস্থান করছে তারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইএসএলে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি ইস্টবেঙ্গল। লিগ টেবিলে সবার শেষে অবস্থান করছে তারা। এখনও পর্যন্ত ৮ ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে লাল-হলুদ। টানা ব্যর্থতার জেরে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে দলের হাইপ্রোফাইল কোচ ম্যানুয়াল মানোলো দিয়াজকে। তার পরিবর্তে দলের দায়িত্ব নিয়েছেন আরেক স্প্যানিশ কোচ মারিও রিভেরা। যদিও তিনি এখনও পর্যন্ত দলের সঙ্গে যোগ দিতে পারেননি।

এমন অবস্থাতেই মঙ্গলবার বেঙ্গালুরু এফসির মুখোমুখি হতে চলেছে মশাল ব্রিগেড। যারা এখন বেশ ভালো ছন্দেই রয়েছে। গত ম্যাচে চেন্নাইন এফসিকে ৪-২ ব্যবধানে হারিয়ে সুনীল ছেত্রীরা।

তাই ম্যাচটা যে ইস্টবেঙ্গলের জন্য খুব একটা সহজ হবে না সেটা বলাই যায়। তবে দলের অন্তর্বর্তীকালীন কোচ রেনেডি সিং জয়ের জন্য আশা রাখছেন। চোট সারিয়ে দলের ফিরতে পারেন সাইডব্যাক অঙ্কিত মুখোপাধ্যায়। আর একদিকে সাইডব্যাকের দায়িত্ব সামলাবেন হীরা মন্ডল। যেটা অনেকটাই নিশ্চিন্ত রেখেছে রেনেডিকে। এছাড়া রক্ষণে থাকছেন টমিস্লাভ এবং রাজু গায়কোয়াড়। আর গোলে থাকছেন অরিন্দম ভট্টাচার্য।

আর মাঝমাঠে ৫ জন ফুটবলারকে ব্যবহার করতে পারেন লালা-হলুদ কোচ। সেক্ষেত্রে সিঙ্গেল স্ট্রাইকার হিসেবে খেলতে হতে পারে ড্যানিয়েল চিমাকে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার